Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
দিল্লি বিধানসভা নির্বাচন: বিজেপি-আম আদমি পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বুথফেরত জরিপে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
05 February, 2025, 09:10 pm
Last modified: 05 February, 2025, 09:11 pm

Related News

  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?

দিল্লি বিধানসভা নির্বাচন: বিজেপি-আম আদমি পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বুথফেরত জরিপে

এখন পর্যন্ত প্রকাশিত ৭টি এক্সিট পোলের মধ্যে ৬টিতেই বিজেপির এগিয়ে থাকার আভাস রয়েছে।
হিন্দুস্তান টাইমস
05 February, 2025, 09:10 pm
Last modified: 05 February, 2025, 09:11 pm
নরেন্দ্র মোদি ও অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

দিল্লি বিধানসভা নির্বাচনে কার হাতে ক্ষমতার চাবিকাঠি যাবে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

একাধিক এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী, বিজেপি বড় জয় পেতে পারে, যদিও আম আদমি পার্টি (আপ) তাদের সরকার টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী। ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি।

বিভিন্ন এক্সিট পোল অনুযায়ী, বিজেপি এবারের নির্বাচনে ভালো ফল করতে পারে।

উইপ্রিসাইড এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৮-২৩টি আসন, আপ ৪৬-৫২টি এবং কংগ্রেস মাত্র ১টি আসন।

ডিভি রিসার্চের সমীক্ষায় আপ ২৬-৩৪টি আসন এবং বিজেপি জোট ৩৬-৪৪টি আসন পাওয়ার ইঙ্গিত মিলেছে। তবে এখানে কংগ্রেসের সম্ভাবনা ০-১ আসন।

মাইন্ড ব্রিঙ্কের এক্সিট পোল বলছে, আপ পেতে পারে ৪৪-৪৯টি আসন, বিজেপি ২১-২৫টি এবং কংগ্রেস ০-১টি আসন।

জেভিসির এক্সিট পোল বলছে, ৩৯ থেকে ৪৫ টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ এখানেও বিজেপির জয়জয়কারের আভাস রয়েছে। সমীক্ষা বলছে, আপ পেতে পারে ২২ থেকে ৩১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ০-২ টি আসন।

এখন পর্যন্ত প্রকাশিত ৭টি এক্সিট পোলের মধ্যে ৬টিতেই বিজেপির এগিয়ে থাকার আভাস রয়েছে।

এই প্রবণতা দেখে আপ নেতা সুশীল গুপ্তা বলেছেন, 'আমরা আগের তিনবারও এক্সিট পোল ভুল প্রমাণ করেছি। কেজরিওয়াল দিল্লির মানুষের জন্য কাজ করেছেন, আমরা এবারও সরকার গড়ব।'

তিনি আরও বলেন, 'বিজেপি যদি নিশ্চিত থাকত যে তারা সরকার গড়বে, তবে এত গুণ্ডামি করত না, এত ভুয়া ভোটও হতো না। আমরা জনতার রায়কে মানব, কারণ দিল্লির মানুষ সবসময় কেজরিওয়ালের পক্ষেই থাকেন।'

অন্যদিকে, বিজেপি এমপি হর্ষ মালহোত্রার দাবি, 'আমরা গত পাঁচ বছর ধরে আপের দুর্নীতির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছি। এবার দিল্লির মানুষ বুঝতে পেরেছেন, কেজরিওয়াল অ্যান্ড কোম্পানি তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাই এবার দিল্লিতে বিজেপির সরকার আসবে।'

দিল্লি বিধানসভা নির্বাচনে মোট ৭০টি আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন। দিল্লির ভোটদানের হার ২০২০ সালে ছিল ৬২.৫৯ শতাংশ, আর ২০১৫ সালে ছিল ৬৭.১৩ শতাংশ।

দিল্লির ভোট ঘিরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সিভোটার, আইপিএসওএস, টুডেস চাণক্যের মতো সমীক্ষক সংস্থাগুলো এক্সিট পোলের তথ্য প্রকাশ করেছে।

এই নির্বাচনে মূলত আপ, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হয়েছে। আপের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির হয়ে লড়ছেন প্রবেশ বর্মা, আর কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত।

শেষ পর্যন্ত দিল্লির মসনদ কার হাতে যাবে, তা জানতে অপেক্ষা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

দিল্লি / বিধানসভা নির্বাচন / বিজেপি / আম আদমি পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net