Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
পেনসেলভানিয়ায় এগিয়ে গেলেন বাইডেন, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2020, 10:35 pm
Last modified: 06 November, 2020, 10:56 pm

Related News

  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • ঢাকা-৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিত চায় জামায়াত
  • ফরিদপুরের চারটি আসনে ভোট পড়েছে ৫৩–৬৬ শতাংশ, চলছে ভোট গণনা
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব
  • এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

পেনসেলভানিয়ায় এগিয়ে গেলেন বাইডেন, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে

সিএনএন- এর হিসাবে বাইডেন ও ট্রাম্পের ইলেক্টোরাল ভোটসংখ্যা যথাক্রমে; ২৫৩:২১৩। তবে এটি অনেক সংরক্ষিত হিসাব। ন্যাশনাল প্রেস রেডিও- এনপিআর এবং ব্লুমবার্গের হিসাবে সংখ্যাটি; ২৬৪: ২১৩। 
টিবিএস ডেস্ক
06 November, 2020, 10:35 pm
Last modified: 06 November, 2020, 10:56 pm
রানিংমেট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে পাশে রেখে গত বৃহস্পতিবার ডেলাওয়ারের কুইন্স থিয়েটারে সংক্ষিপ্ত এক ভাষণ দেন জো বাইডেন। ছবি: সিএনএন

নির্বাচনের পরের দিন বুধবার থেকে হোয়াইট হাউজ জয়ের পথে গুরুত্বপূর্ণ সব রাজ্যে এগিয়ে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। পেনসেলভানিয়া এমনই একটি রাজ্য। এরাজ্যে বরাদ্দ আছে ২০টি ইলেক্টোরাল ভোট। বিজয়ী যার সবগুলোই পাবেন। আর প্রেসিডেন্ট হওয়ার জন্য এখন পেনসেলভানিয়া পেলেই নিশ্চিত হতে পারবেন তিনি। 

গণনা বাকি থাকা কিস্টোন স্টেটের ৯৫ শতাংশ ব্যালট হিসাব হয়ে গেছে। ফলে বাইডেন রাজ্যটিতে ট্রাম্পকে পিছিয়ে এগিয়ে গেছেন। ব্যবধান যদিও মাত্র দশমিক ১ শতাংশর। তবে সূক্ষ্ম হলেও এ পার্থক্যে জয় ডেমোক্রেট শিবিরের সব অপেক্ষার অবসান ঘটাতে সক্ষম। 

নির্বাচনে কোন রাজ্য কে পাচ্ছেন- তা বিশ্লেষণ করছে বার্তা সংস্থা সিএনএনের একটি বিশেষ প্যানেল। গণমাধ্যমটির বিশেষজ্ঞ ডেভিড চ্যালিয়ান জানান, ''কী পরিমাণ ভোট হিসাবের জন্য আসছে- তা আমাদের জানাই আছে। এখন আমরা পেনসেলভানিয়ায় কতগুলো ভোট গোণা বাকি আছে- সেটা জানার চেষ্টা করছি।''

এর আগে ফিলাডেলফিয়ার শহরের একজন নির্বাচন কর্মকর্তা জানান, আর মাত্র ২৫ হাজার ব্যালট গণনা বাকি আছে। তবে সংখ্যাটি সম্পর্কে আরও নিশ্চিত হতে চায় সিএনএন। 

পেনসেলভানিয়ার সিংহভাগ ব্যালট গণনার জন্য আসছে ফিলাডেলফিয়া শহর এবং তার আশেপাশের এলাকা থেকে। এ অঞ্চলে বাইডেনের পক্ষে রয়েছে শক্ত সমর্থন। তাই ধীর গতিতে হলেও রাজ্যটি তার নিয়ন্ত্রণেই থাকবে- এমন আভাস দেন সিএনএন বিশ্লেষজ্ঞ ডেভিড চ্যালিয়ান।

''ফিলাডেলফিয়াতে যা হচ্ছে, সেদিকে নজর দিন। বাইডেন এখানে রাজ্যের সবচেয়ে বড় শহরে জিতে চলেছেন। তিনি এখানকার মোট ভোটের ৮৭ শতাংশ পেয়েছেন। এখনও কিছু ভোট গণনা বাকি আছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু, বাইডেন যেভাবে অগ্রসর হচ্ছেন- তাতে তিনি অচিরেই এ রাজ্যে জয়ের মাধ্যমে নিশ্চিতভাবে ট্রাম্পকে হোয়াইট হাউজের দৌড়ে হারিয়ে দেবেন,'' তিনি যোগ করেন।  

সিএনএন- এর হিসাবে বাইডেন ও ট্রাম্পের ইলেক্টোরাল ভোটসংখ্যা যথাক্রমে; ২৫৩:২১৩। তবে এটি অনেক সংরক্ষিত হিসাব। ন্যাশনাল প্রেস রেডিও - এনপিআর এবং ব্লুমবার্গের হিসাবে সংখ্যাটি; ২৬৪: ২১৩। 

উভয় হিসাবেই পেনসেলভানিয়ায় বাইডেনের জয় ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষাকে সমাহিত করবে। কারণ, তখন বাইডেনের পকেটে ইলেক্টোরয়াল ভোট হবে ২৭০টি'র বেশি। জয়ের জন্য ২৭০টি-ই যথেষ্ট।  

চ্যালিয়ান জানান, পেনসেলভানিয়ায় আরও ভোট গণনা চলুক। তারপর আমরা রাজ্যটি কে পাচ্ছেন- সে ব্যাপারে একটি প্রত্যয়ী আভাস দিতে পারব। 

  • সূত্র: সিএনএন 
     

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ২০২০ / জো বাইডেন / ভোট গণনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • ঢাকা-৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিত চায় জামায়াত
  • ফরিদপুরের চারটি আসনে ভোট পড়েছে ৫৩–৬৬ শতাংশ, চলছে ভোট গণনা
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব
  • এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net