Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বাইডেন ২৭০ থেকে কতদূরে? ঠিক করে দেবে জর্জিয়া, নেভাডা কিংবা পেনসেলভানিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2020, 01:50 am
Last modified: 06 November, 2020, 01:56 am

Related News

  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • ঢাকা-৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিত চায় জামায়াত
  • ফরিদপুরের চারটি আসনে ভোট পড়েছে ৫৩–৬৬ শতাংশ, চলছে ভোট গণনা
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব
  • এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

বাইডেন ২৭০ থেকে কতদূরে? ঠিক করে দেবে জর্জিয়া, নেভাডা কিংবা পেনসেলভানিয়া

পেনসেলভানিয়ার সেক্রেটারি অব স্টেট জানান, ডাকের মাধ্যমে যারা ভোটকেন্দ্রে না এসে ভোট দিয়েছেন ট্রাম্প তাদের মাত্র ২২ শতাংশ ভোট পাচ্ছেন। পক্ষান্তরে বাইডেন পাচ্ছেন ৭৭ শতাংশ। এই হারে বাইডেন আর মাত্র ২,৮৮,০০০ ভোট পেলেই ট্রাম্পকে ছাড়িয়ে যাবেন। 
টিবিএস ডেস্ক
06 November, 2020, 01:50 am
Last modified: 06 November, 2020, 01:56 am
পেনিসেলভানিয়ার লুজার্নে কাউন্টিতে ভোট গণনার জন্য ব্যালটের বান্ডিল খুলছেন এক নির্বাচন কর্মী। ছবি: রবার্ট নিকেলবার্গ/ দ্য নিউ ইয়র্ক টাইমস

জয়ের প্রায় দ্বারপ্রান্তে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অপেক্ষা মাত্র ছয়টির। সেটাও নিশ্চিত হবে জর্জিয়া, নেভাডা বা পেনসেলভানিয়া রাজ্যের যেকোনো একটিতে বিজয়ী হলে। উত্তেজনা সেই মুহূর্ত ঘিরে। বিরোধী রিপাবলিকান দলের ভোট জালিয়াতির অভিযোগ এবং সমর্থকদের চাপের মুখেও ভোটকেন্দ্রগুলোতে এগিয়ে চলছে ব্যালট গণনার কাজ। 

এক নজরে এই তিন রাজ্যের অবস্থা দেখে নেওয়া যাক দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে। 

পেনসেলভানিয়া: 

বৃহস্পতিবার সকালে নতুন করে ভোট গণনা শুরু হওয়ার পর রাজ্যটিতে ট্রাম্পের এগিয়ে থাকা মাত্র শূন্য দশমিক ২ পয়েন্টে নেমে এসেছে। ডাকযোগে আসা ভোট গণনার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছেন জো বাইডেন। 

সব ভোট গণনা শেষ হলে বাইডেন জয়ী হবেন, ইতোমধ্যেই এমন লক্ষ্মণ স্পষ্ট। তবে ঠিক কখন নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে, তা বলা সম্ভব নয়। 

পেনসেলভানিয়ার সেক্রেটারি অব স্টেট জানান, ডাকের মাধ্যমে যারা ভোটকেন্দ্রে না এসে ভোট দিয়েছেন ট্রাম্প তাদের মাত্র ২২ শতাংশ ভোট পাচ্ছেন। পক্ষান্তরে বাইডেন পাচ্ছেন ৭৭ শতাংশ। এই হারে বাইডেন আর মাত্র ২,৮৮,০০০ ভোট পেলেই ট্রাম্পকে ছাড়িয়ে যাবেন। 

তিনি বলেন, 'মঙ্গলবার নির্বাচনের দিন মোট ২৬ লাখ অনুপস্থিত ভোটারের ব্যালট আসে ডাকে করে। আমার হিসাবে আজ বৃহস্পতিবার নাগাদ এমন ৫ লাখ ভোট গণনা বাকি আছে। আর গণনা করা হয়েছে ২১ লাখ। প্রতি পাঁচ লাখ ব্যালটে বাইডেনের ও ট্রাম্পের ভোট অনুপাত ছিল ৭৭:২২। অবশিষ্ট যে পাঁচ লাখ ভোট আছে সেখানে এই গতিতে এগোতে থাকলে এক লাখ ভোটের ব্যবধানে জিতে যাবেন ডেমোক্রেট প্রার্থী। এটা বেশ বড় জয় হবে তার জন্য।'' 

এই রাজ্যের ইলেক্টোরাল ভোট আছে ২০টি। 

জর্জিয়া:

গত বুধবার রাতেও বড় ব্যবধানে জর্জিয়ায় এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু, তার অবস্থান অনেক দুর্বল হয়েছে ভোট সংখ্যায়। এখন তিনি মাত্র শূন্য দশমিক ২৫ পয়েন্টে এগিয়ে আছেন। এই রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে, যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

তবে রাজ্যের প্রধান নগরী আটলান্টায় ব্যালট গণনা শুরু হওয়ার কারণেই ট্রাম্প ধীরে ধীরে পিছিয়ে পড়া শুরু করেন। কারণ, এখানে ডেমোক্রেটদের শক্ত সমর্থন রয়েছে। 

বর্তমানে ট্রাম্প মাত্র ১৯ হাজার ভোটে এগিয়ে আছেন। তবে বাইডেনের পক্ষে যেতে পারে এমন বড় সংখ্যক ভোট গণনা এখনও বাকি। 

বাকি ব্যালটের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী তথ্যের কারণে- সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি নিউ ইয়র্ক টাইমস।  

তবে কিছুটা আভাস পাওয়া গেছে দায়িত্বশীল কর্মকর্তাদের মারফত।

যেমন; আজ সকালে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ২৫ হাজার ব্যালট গণনা বাকি থাকার কথা জানান। এমনটা হলে, বাইডেন অল্পের জন্য হেরে যাবেন। তবে একইদিন সকালে ওই মন্ত্রী ৫০ হাজার ব্যালট গণনা বাকি আছে বলে ফের জানিয়েছেন। 

তবে রাজ্যের প্রধান ভোট প্রশাসন কর্মকর্তা মারফত নিউ ইয়র্ক টাইমস জানতে পারে, এখনও ৬১,৩৬৭ ব্যালট গণনা বাকি রয়েছে। মার্কিন দৈনিকটির নিজস্ব হিসাবের কাছাকাছি এই সংখ্যা। এবং এটি সঠিক হলে, জয়ের বড় সম্ভাবনাই আছে বাইডেনের জন্য। 

নেভাডা:

এই রাজ্যে নতুন করে ডাকে ব্যালট আসার কোনো খবর জানতে পারেনি নিউ ইয়র্ক টাইমস। নেভাদায় বাইডেনের অগ্রযাত্রা অব্যাহত আছে। বাকিটা গণনা করা হচ্ছে; নির্বাচনের দিন ডাকে প্রাপ্ত ব্যালট এবং প্রভিশনাল কিছু ব্যালট গণনা করে। 

এই ভোটগুলোও বাইডেন পাবেন বলে জোর অনুমান রয়েছে। কারণ, এখন পর্যন্ত ডাকযোগে যত ভোট এসেছে, তাতে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর ভোট অনুপাত ছিল- ২:১।  অর্থাৎ, প্রতি তিনটির মধ্যে দুটি ভোট বাইডেন পেয়ে আসছেন। 

নেভাডায় মোট ৬টি ইলেক্টোরয়াল ভোট রয়েছে। 

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ২০২০ / ভোট গণনা / ডাক মারফত ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • ঢাকা-৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিত চায় জামায়াত
  • ফরিদপুরের চারটি আসনে ভোট পড়েছে ৫৩–৬৬ শতাংশ, চলছে ভোট গণনা
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব
  • এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net