Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বর্ষার আগে ঢাকার ১৯ খাল পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2025, 01:20 pm
Last modified: 02 February, 2025, 01:22 pm

Related News

  • আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: পানি সম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • জিয়ার শুরু করা খাল খনন শেষ হবে তারেকের নেতৃত্বে: এ্যানি
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

বর্ষার আগে ঢাকার ১৯ খাল পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ

প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাউনিয়া, রূপনগর, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল এবং কড়াইল লেকসহ ২১ কিলোমিটার জলাশয়ের সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। 
টিবিএস রিপোর্ট
02 February, 2025, 01:20 pm
Last modified: 02 February, 2025, 01:22 pm

আগামী বর্ষার আগে রাজধানীর ১৯টি খালে পানির প্রবাহ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আজ রোববার মিরপুর-১৩ এলাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৬টি খালের সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন সরকারের তিন উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা ৩-৪টি মন্ত্রণালয় বসে কীভাবে বর্ষার আগে খালগুলোতে প্রবাহ ফেরাতে পারি সেই বিষয়ে কাজ করছি। প্রথমে খনন করব, এরপর ধাপে ধাপে বাকি কাজ এগোবো।

তিনি বলেন, আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ব্যতীত কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দিব। তারাই খাল দখল, দূষণ রোধে কাজ করবে। খালের পাড়ে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করব, একই সাথে খালে মাছ যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা আশাকরি এই বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, খালের এই সমস্যা দীর্ঘদিনের, যার সমাধান মুহূর্তেই করা সম্ভব না। আমরা কিছু উদ্যোগ নিয়েছি তার মধ্যে ব্লু নেটওয়ার্ক তৈরি অন্যতম। আমরা ১৯টি খাল উদ্ধারের পরিকল্পনা হাতে নিয়েছি। ব্লু নেটওয়ার্ক চ্যানেল তৈরি করে পার্কের মতো করা। যাতে খাল দূরে সরে না যায়, কাছে আসতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, অন্য যেকোনো সরকার থাকলে এই কাজ করতে চিঠি চালাচালি করতে করতে সময় চলে যেত। আমরা তাই কোনো প্রকল্পে না গিয়ে কর্মসূচি নিয়েছি। আমরা কাজটি শুরু করে দিয়ে যেতে চাই, দীর্ঘমেয়াদি কার্যক্রম ও প্রকল্প হাতে নিলে পরবর্তী সরকার এসে নেবে।

আদিলুর রহমান খান বলেন, গত সাড়ে ১৬ বছরে লুটপাট ও দুর্নীতির ফলে খালগুলো দখল ও দূষণের শিকার হয়েছে। ইতিমধ্যে রাজউক টোটাইল বিল দখলমুক্ত করেছে। বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও কাজ চলছে।

প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাউনিয়া, রূপনগর, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল এবং কড়াইল লেকসহ ২১ কিলোমিটার জলাশয়ের সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। 

Related Topics

টপ নিউজ

খাল খনন / খাল / উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: পানি সম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • জিয়ার শুরু করা খাল খনন শেষ হবে তারেকের নেতৃত্বে: এ্যানি
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net