Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2025, 01:05 pm
Last modified: 30 January, 2025, 01:14 pm

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারে বাংলাদেশ, তবু ওই ম্যাচে লড়াইয়ের ছাপ ছিল। কিন্তু আজকের ম্যাচে সেটার ছিটেফোটাও দেখা গেল না।
টিবিএস রিপোর্ট
30 January, 2025, 01:05 pm
Last modified: 30 January, 2025, 01:14 pm

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ব্যাটে ঝড় দেখে তখনই হয়তো বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপলব্ধি হয়েছিল, 'টস জিতে বোলিং নেওয়া উচিত হয়নি'। সময়ের সঙ্গে সঙ্গে এই উপলব্ধি আরও গাঢ়ও হওয়ার কথা। কিয়ানা জোসেফ, ডিন্ড্রা ডটিনরা ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের বোলারদের কোণঠাসা করে ফেলেন। স্বাগতিকদের স্কোরকার্ডে জমা হয় রেকর্ড সংগ্রহ। যে রান পাড়ি দিতে নেমে অনেক আগেই হার মেনে নেয় বাংলাদেশ। 

বৃহস্পতিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এই ফরম্যাটে রানের ব্যবধানে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। আগের বড় হার ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩২ রানে। রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের এটা সবচেয়ে বড় জয়। আগের বড় জয় ছিল ৯৯ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আজকের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো ক্যারিবীয় মেয়েরা।

টস হেরে আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ চার-ছক্কার স্রোত বইয়ে দেয়। কিয়ানা ও ডটিনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০১ রান তোলে তারা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোনো দল দুইশ রান তুললো। ফরম্যাটটিতে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ সংগ্রহ। তাদের আগের সর্বোচ্চ ছিল ১৯১, ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। বড় লক্ষ্য তাড়ায় মন্থর গতিতে ব্যাট চালানো বাংলাদেশ পুরো ওভার খেলে ৯ উইকেটে তোলে ৯৫ রান। 

প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারে বাংলাদেশ, তবু ওই ম্যাচে লড়াইয়ের ছাপ ছিল। কিন্তু আজকের ম্যাচে সেটার ছিটেফোটাও দেখা গেল না। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন শারমিন আক্তার সুপ্তা, তার ব্যাট থেকে আসে ২৫ বলে ২২ রান। তার বাইরে আর তিনজন দুই অঙ্কের রান করেন। অধিনায়ক নিগার ১০, স্বর্ণা আক্তার ১৬ ও লতা মন্ডল ১৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের চেরি-অ্যান ফেজার, অ্যাফি ফ্লেচার ও অধিনায়ক হেইলি ম্যাথুস ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান জায়দা জেমস ও আসমিনি মুনিসার। 

এর আগে রান পাহাড় গড়লেও ক্যারিবীয়দের ইনিংসে ছিল একটি হাফ সেঞ্চুরি। ওপেনার কিয়ানা দুর্বার ব্যাটিংয়ে ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন। ডটিন ছিলেন আরও বিধ্বংসী। আগের ম্যাচেও ঝড় তুলে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটার আজ ২০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন। হেইল ২৭, জেনিলিয়া ১৪ ও সাবিকা ২৪ রান করেন। বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। আরও দুই লেগ স্পিনার রাবেয়া খান ২টি ও স্বর্ণা আক্তার একটি উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / জাতীয় নারী ক্রিকেট দল / নারী দলের ওয়েস্ট ইন্ডজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net