Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
নোভারটিস ও রেডিয়েন্টের শেয়ার হস্তান্তরে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে দুদক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 04:30 pm
Last modified: 28 January, 2025, 06:48 pm

Related News

  • আসিফ মাহমুদের দায়িত্বকালে মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • দুর্নীতির মামলায় ‘গুপ্তধনের’ সন্ধান
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জমি-গাড়ি জব্দ, পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নোভারটিস ও রেডিয়েন্টের শেয়ার হস্তান্তরে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে দুদক

গত ডিসেম্বরে নোভারটিস বাংলাদেশ লিমিটেড ৬০ শতাংশ শেয়ারের পুরোটাই দেশীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রির জন্য চুক্তি স্বাক্ষর করে। তবে প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের গত ৮ জানুয়ারি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 04:30 pm
Last modified: 28 January, 2025, 06:48 pm
দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়। ফাইল ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) ২৩০ কোটি টাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হাইকোর্টকে এ বিষয়ে জানানো হলে, দুই কোম্পানির মধ্যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া স্থগিত চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি এক মাসের জন্য মুলতবি রাখা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগে সোমবার রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী ও ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী।

রিটে অর্থ সচিব, দুদক চেয়ারম্যান, শিল্প সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে। রিটে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক নোভারটিসের শেয়ার অধিগ্রহণে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা চাওয়ার পাশাপাশি শেয়ার হস্তান্তরের সকল কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয় রিটে।

শুনানির সময় দুদকের আইনজীবী আদালতকে জানান, তারা এক মাসের মধ্যে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। এতে আদালত সন্তুষ্ট হয়ে দুদকের রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত এক মাসের জন্য মামলাটি মুলতবি রাখার নির্দেশ দেন।

আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার সাংবাদিকদের বলেন, নোভারটিস বাংলাদেশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের শেয়ার হস্তান্তরের বিষয়ে দুদকের আইনজীবীর এক মাসের মধ্যে তদন্তের আশ্বাসের প্রেক্ষিতে আদালত মামলাটি মুলতবি রেখেছেন। 

এর আগে নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট।

নোটিশে বলা হয়েছে, নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) ২৩০ কোটি টাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রয়ের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। 

বাংলাদেশ ছাড়ছে সর্বশেষ বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস

নোটিসে বলা হয়, ইতঃপূর্বে এই ক্রয়-বিক্রয় প্রক্রিয়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্নধার এবং শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে সম্পন্ন হওয়ার কথা ছিল।

তবে ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে, শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট কম পরিচিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে প্রক্রিয়াটি চলমান রয়েছে।

নোটিসে আরও বলা হয়, সালমান এফ রহমানের অনুপস্থিতিতে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থ দেখভাল করছেন।

নোটিশে দাবি করা হয়েছে, শেয়ারের মূল্য নির্ধারণে বাজার মূল্য বিবেচনায় না রেখে গোপন চুক্তির ভিত্তিতে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রকৃত বাজার মূল্যে ব্যতিরেকে অতিরিক্ত মূল্য পরিশোধ করলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে চলে যাবে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইচ্ছাকৃতভাবে শেয়ারের অতিরিক্ত মূল্য প্রদর্শন করে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া, গত অক্টোবরে হওয়া সর্বশেষ বাফুফে নির্বাচনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। 

Related Topics

টপ নিউজ

শেয়ার বিক্রি / শেয়ার হস্তান্তর / নোভার্টিস বাংলাদেশ লিমিটেড / রেডিয়েন্ট ফার্মা / দুর্নীতি দমন কমিশন (দুদক)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • আসিফ মাহমুদের দায়িত্বকালে মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • দুর্নীতির মামলায় ‘গুপ্তধনের’ সন্ধান
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জমি-গাড়ি জব্দ, পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net