Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
কেমন ছিল ১৯১৮’র মহামারিকালের মার্কিন নির্বাচন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 November, 2020, 03:05 pm
Last modified: 03 November, 2020, 04:19 pm

Related News

  • ট্রাম্পের জয়ে হতাশ ইভা লঙ্গোরিয়া, সপরিবারে যুক্তরাষ্ট্র ছাড়লেন
  • ট্রাম্পকে অভিনন্দন পুতিনের, আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
  • ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ইলন মাস্ক কী সুবিধা পাবেন? 
  • ‘বন্ধু’ ট্রাম্পকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা
  • ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন জানানো শুরু...

কেমন ছিল ১৯১৮’র মহামারিকালের মার্কিন নির্বাচন?

১০২ বছর আগে এরকমভাবেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলেছিলো আরেকটি মহামারি, যা স্প্যানিশ ফ্লু হিসেবেই পরিচিত। ওই মহামারিতে যুক্তরাষ্ট্রের ৬ লাখ ৭৫ হাজার মানুষের প্রাণ গেলেও ঠিকই ওইবছর নভেম্বরের প্রথম মঙ্গলবার নিয়ম অনুযায়ী মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।
টিবিএস ডেস্ক
03 November, 2020, 03:05 pm
Last modified: 03 November, 2020, 04:19 pm

মার্চের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার প্রতিযোগিতায় ডেমোক্র্যাটরা যখন বেশ দৌড়ঝাঁপ করছিল, তখনই যুক্তরাষ্ট্রজুড়ে জেঁকে বসে করোনাভাইরাসের ভয়াবহ থাবা। তখনই প্রশ্ন উঠতে থাকে, ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কীভাবে ভোটারদের নিরাপদ রেখে ভোট দেওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে উত্তেজনা, ক্যাম্পেইন, সভা-সমাবেশ, ভোট প্রদানের চিত্রসহ অনেককিছুই বদলে দেয় এই মহামারি করোনাভাইরাস।

১০২ বছর আগে এরকমভাবেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলেছিলো আরেকটি মহামারি, যা স্প্যানিশ ফ্লু হিসেবেই পরিচিত। ওই মহামারিতে যুক্তরাষ্ট্রের ৬ লাখ ৭৫ হাজার মানুষের প্রাণ গেলেও ঠিকই ওইবছর নভেম্বরের প্রথম মঙ্গলবার নিয়ম অনুযায়ী মধ্যবর্তী কংগ্রেশনাল নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯১৮ সালের ৫ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনের সময় স্প্যানিশ ফ্লু'য়ের সংক্রমণ চূড়াতে ছিল বলে সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়।

করোনা সংক্রমণের ভয় কাটিয়ে ভোট প্রদানের ক্ষেত্রে উৎসাহ দিতে আজকের দিনে মার্কিন রাজনীতিবিদরা সভা-সমাবেশে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে হাজির হলেও ১০২ বছর আগের ওই নির্বাচনে রাজনীতিবিদদের মাথায় এসব আসেনি। তবে বর্তমানের মত তারাও মহামারির তোয়াক্কা না করে নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একমত ছিল সবাই।

তখনকার গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে দেখা যায়, মহামারির কারণে অনেকক্ষেত্রেই নির্বাচনী প্রচার-প্রচারণা স্থগিত করতে হয়েছে তখনকার প্রার্থীদের।

মহামারি স্প্যানিশ ফ্লু এর সংক্রমণ এড়াতে কেন্টাকি অঙ্গরাজ্যের রাজধানী লুইজিভিলে সব ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয় ওই নির্বাচনে।

টোয়াইস অ্যা উইক মেসেঞ্জার নামে তৎকালীন একটি পত্রিকার খবরে ডেমোক্র্যাটদের ক্যাম্পেইন কমিটির মুখপাত্র জেমস গার্নেটের বক্তব্য হিসেবে লেখা হয়, "আমরা সব-ভাবে সহযোগিতা করতে (নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে) প্রস্তুত আছি। কোথাও যদি সংক্রমণের বা বিপদের কোনো প্রমাণ পাওয়া যায় তবে আমরা আমাদের নির্ধারিত সমাবেশগুলোও স্থগিত করে দেব।"

কানসাস অঙ্গরাজ্য নিয়ে এক খবরে বলা, সেখানে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে চার্চের বাইরে কেউ কেউ সমাবেশ করেছে। তবে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা খোঁজ পেলে সেগুলোও নিষিদ্ধ করে দিতেন।

১৯১৮ সালের উইসকনসিন স্টেট জার্নালের ২৭ অক্টোবরের খবর অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে প্রার্থীরা 'নীরবে কাজ' করতেন। প্রচার প্রচারণার অংশ হিসেবে তারা সংবাদপত্রে, বিলবোর্ডে বিজ্ঞাপন দিতেন এবং ডাকযোগ চিঠি পাঠিয়ে ভোট চাইতেন।

ফ্রেসনো মর্নিং রিপাবলিকান নামে একটি পত্রিকায় নির্বাচনের দিনের খবরে বলা হয়, "ক্যালিফোর্নিয়ার ভোটারদের একজন একজন করে ভোটকেন্দ্রে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে এবং সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।"
সান ফ্রান্সিসকো ক্রনিকলের এক খবরে বলা হয়, ১৯১৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল আমেরিকার ইতিহাসে প্রথম 'মাস্কড ব্যালট' নির্বাচন।

ঠিক ১০২ বছর পর এসে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ভোটারদের প্রায় একইধরণের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আগের নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ না থাকলেও এবার সংক্রমণ এড়াতে ভোটাররা ডাকযোগে ভোট দিতে পারছেন। 

Related Topics

টপ নিউজ / ফিচার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন / স্প্যানিশ ফ্লু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ট্রাম্পের জয়ে হতাশ ইভা লঙ্গোরিয়া, সপরিবারে যুক্তরাষ্ট্র ছাড়লেন
  • ট্রাম্পকে অভিনন্দন পুতিনের, আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
  • ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ইলন মাস্ক কী সুবিধা পাবেন? 
  • ‘বন্ধু’ ট্রাম্পকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা
  • ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন জানানো শুরু...

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net