Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
চুয়াডাঙ্গায় শেয়াল, গন্ধগোকুলের মতো বন্যপ্রাণী মারতে ব্যবহৃত হয়েছে নিষিদ্ধ ফুরাডন বিষ

বাংলাদেশ

মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা
26 January, 2025, 06:00 pm
Last modified: 27 January, 2025, 02:39 pm

Related News

  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক
  • চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

চুয়াডাঙ্গায় শেয়াল, গন্ধগোকুলের মতো বন্যপ্রাণী মারতে ব্যবহৃত হয়েছে নিষিদ্ধ ফুরাডন বিষ

অভিযুক্ত ব্যক্তি প্রাণীর ভুড়ির সঙ্গে ফুরাডন মিশিয়ে মাঠের বিভিন্ন স্থানে রেখে দেন। এসব বিষ মিশ্রিত ভুড়ি খেয়ে এখন পর্যন্ত পাঁচ থেকে সাতটি শেয়াল, একটি গন্ধগোকুল, একটি বেজি, একটি পোষা কুকুরসহ বিভিন্ন ধরনের প্রাণী মারা গেছে।
মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা
26 January, 2025, 06:00 pm
Last modified: 27 January, 2025, 02:39 pm
বিষ মিশ্রিত খাবার খেয়ে মারা যায় বেজি ও গন্ধগোকুল। ছবি: সংগৃহীত।

শেয়াল, গন্ধগোকুল, বেজি, পোষা কুকুরসহ বহু বন্যপ্রাণীকে খাবারের সাথে নিষিদ্ধ ফুরাডন বিষ মিশিয়ে হত্যা করেছে চুয়াডাঙ্গার এক কৃষক। বেশ কিছু দিন ধরে কৃষক ফারুক হোসেন তার ভুট্টার ক্ষেতে খাবারের সাথে বিষ মিশিয়ে প্রাণী গুলো হত্যা করে। মারা যাওয়া প্রাণী গুলো মাটি চাপা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দিননাথপুর গ্রামের নড়িতলামাঠে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে খুলনা থেকে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে আসছে। আজ রোববার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার নবীছদ্দিনের ছেলে ফারুক হোসেন দীর্ঘ দিন ধরে দিননাথপুর গ্রামের নড়িতলামাঠে ফসল চাষ করেন। তার ক্ষেত ও আশেপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির বণ্যপ্রাণী চলাচল করে।

তিনি আরও জানান, ফারুক মনে করেন বণ্যপ্রাণীরা তার ক্ষেতের ফসলের ক্ষতি করে। তাই তিনি প্রাণীর ভুড়ির সঙ্গে ফুরাডন মিশিয়ে মাঠের বিভিন্ন স্থানে রেখে দেন। এসব বিষ মিশ্রিত ভুড়ি খেয়ে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যেতে থাকে। এখন পর্যন্ত পাঁচ থেকে সাতটি শেয়াল, একটি গন্ধগোকুল, একটি বেজি, একটি পোষা কুকুরসহ বিভিন্ন ধরনের প্রাণী মারা গেছে।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ বন বিভাগের কর্মকর্তা। খুলনা বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল টিম চুয়াডাঙ্গায় এসেছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবে বলেও জানান ওই কর্মকর্তা।

মৃত পোষা কুকুর। ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, "বিষয়টি আমরা শুনেছি। বন বিভাগ সহায়তা চাইলে একটি দল পাঠানো হবে। প্রাণী হত্যা করা অপরাধ। কেউ অন্যায় ভাবে এমন ঘটনা ঘটাতে পারবে না।"

পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বলেন, "ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি বিষ প্রয়োগ করে প্রাণী গুলো হত্যা করা হয়েছে। মাটি চাপা দেওয়া হয়েছে প্রাণী গুলোকে। প্রাণী হত্যা বণ্যপ্রাণী আইনে অপরাধ। আমরা চাই অভিযুক্তকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।"

Related Topics

টপ নিউজ

গন্ধগোকুল / শেয়াল / ফুরাডন বিষ / নিষিদ্ধ বিষ / বিষ প্রয়োগ / চুয়াডাঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক
  • চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net