Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2025, 11:25 am
Last modified: 27 January, 2025, 12:24 pm

Related News

  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা
  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি

শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য মধ্য গাজার আল-রশিদ সড়কে ফিলিস্তিনিদের ভিড় জমতে থাকলে, সেখানে গুলি চালানো হয় বলে জানা গেছে।
টিবিএস ডেস্ক
26 January, 2025, 11:25 am
Last modified: 27 January, 2025, 12:24 pm
ছবি: ইপিএ

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির বাড়ি ফেরা আটকে রেখেছে ইসরায়েল। প্রধান একটি সড়ক বন্ধ করে দেওয়ায় গাজা উপত্যকার উত্তরে বসবাসকারী ফিলিস্তিনিরা বাড়ি ফিরে যেতে পারছেন না। খবর বিবিসির।

গতকাল গাজায় জিম্মি থাকা ৪ ইসরায়েলি নারী সেনা সদস্যের মুক্তি এবং এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি।

বেসামরিক জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি না দেওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল।

এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফিরতে এখনো অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে।

যদিও হামাস জোর দিয়ে বলছে, আরবেল ইয়েহুদ বেঁচে আছেন এবং আগামী সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, বন্দী সেনাদের আগে বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের।

এদিকে, শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য মধ্য গাজার আল-রশিদ সড়কে ফিলিস্তিনিদের ভিড় জমতে থাকলে, সেখানে গুলি চালানো হয় বলে জানা গেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এবং ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, এ সময় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

অনলাইনে পোস্ট করা এই ঘটনার এক ভিডিওতে ৪টি গুলির শব্দ শোনা যায়। বিবিসি ভেরিফাই ফুটেজটির অবস্থান নিশ্চিত করতে পারলেও, হতাহতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর দাবি, 'বাহিনীর জন্য হুমকিস্বরূপ, এমন কয়েকজন সন্দেহভাজন লোককে' উদ্দেশ্য করে মধ্য গাজায় গুলি চালানো হয়েছে।

আইডিএফ আরও দাবি করেছে, সম্প্রতি সময়ে গুলি চালানো হয়েছে 'নিরাপদ দূরত্ব' যেনো বজায় রাখা হয় সেজন্য; কারও ক্ষতি করার জন্য গুলি চালানো হয়নি। এমনকি, গুলিতে সন্দেহভাজনদের হতাহতের বিষয়টিও নাকচ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, গাজার উত্তরের বাসিন্দারা যেন তাদের বাড়ি ফিরে যেতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা।

কিন্তু যেই রাস্তা দিয়ে হেঁটে ফিলিস্তিনিরা বাড়ি ফিরবেন, সেখানে ট্যাঙ্ক রেখে রাস্তা আটকে দিয়েছে ইসরায়েল।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছ থেকে আরবেল ইয়েহুদের বেঁচে থাকার প্রমাণ চেয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, মিশরের কাছে হামাস এর প্রমাণ দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা / ইসরায়েল-হামাস / হামাস-ইসরায়েল যুদ্ধ / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা
  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net