Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ধামরাইয়ে শরিয়াবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ভাঙা হলো মাজার

বাংলাদেশ

নোমান মাহমুদ
24 January, 2025, 07:15 pm
Last modified: 26 January, 2025, 12:39 pm

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ‘যুক্তিসংগত শাস্তি’র বিধান কেন নয়, হাইকোর্টের রুল

ধামরাইয়ে শরিয়াবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ভাঙা হলো মাজার

‘রাইতে ৫০-৬০ লোক আইসা মাজার, ঘর ভাইঙা দিছে। ভয়ে পোলারা বউ পোলাপান নিয়া চইলা গেছে।’
নোমান মাহমুদ
24 January, 2025, 07:15 pm
Last modified: 26 January, 2025, 12:39 pm
ছবি: নোমান মাহমুদ/টিবিএস

ঢাকার ধামরাইয়ে একটি মাজারে ওরশ চলাকালে 'শরিয়াবিরোধী কর্মকাণ্ডের' জন্য প্রথমে ওরশ কার্যক্রম বন্ধ ও পরে মাজারটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে একদল মুসল্লির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের শুকুর আলী শাহ ফকিরের মাজারে এ ঘটনা ঘটে।

মাজারের ভেতরে থাকা দুটি কবর ও বসতবাড়ির একটি টিনের ঘর সম্পূর্ণ ভাঙচুর করা হয়। আরেকটি ঘরের বেড়ার টিনও ভাঙা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, 'ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার সময় ধামরাই ওলামা পরিষদ ও ইমাম পরিষদের নেতাকর্মীসহ কয়েকটি মসজিদ ও মাদ্রাসার লোকজন উপস্থিত ছিলেন।

ধামরাই উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি সানাউল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের কাছে অভিযোগ এসেছিল মাজারে মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড হয়। আমরা বিষয়টি নিশ্চিত হতে মসজিদে জড়ো হয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল গান-বাজনা বন্ধ করা। ভাঙচুর বা হামলা নয়।'

'[ওরশ আয়োজকেরা] পুলিশকে ওরশ বন্ধ করার কথা জানালে আমরা এশার নামাজ শেষে ফিরে যাই। পরে শুনেছি, স্থানীয় কিছু ব্যক্তি তাদের ক্ষোভ থেকে মাজার এবং যে কক্ষে অনৈতিক কর্মকাণ্ড হতো সেটি ভেঙে দিয়েছেন। তবে এটি আমাদের উদ্দেশ্য ছিল না,' তিনি আরও বলেন।

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মাজারে বার্ষিক ওরশের আয়োজন করা হয়। সন্ধ্যায় মিলাদ ও তবারক বিতরণের পর রাতে বাউল গানের আয়োজন করার কথা ছিল। তবে বিকেল থেকেই ধামরাই ওলামা পরিষদ ও ইমাম পরিষদের নেতৃত্বে একদল মুসল্লি মাজারের কাছে একটি মসজিদে জড়ো হয়ে গান-বাজনা বন্ধের দাবি জানান।

রাত ৮টার দিকে পুলিশ এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আয়োজকদের ওরশ বন্ধ করার অনুরোধ করলে তারা তা মেনে নেন।

এ সময় মুসল্লিদের পক্ষ থেকে ওরশের আয়োজকদের আটক ও মুচলেকা নেওয়ার দাবি জানানো হলে পুলিশ তাতে সায় না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এরপর রাত ১০টার দিকে ৫০-৬০ জন মুসল্লি মাজারে ঢুকে ভাঙচুর চালায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা মাজারের পাশাপাশি দুটি কবর এবং বসতবাড়ির একটি টিনের ঘর সম্পূর্ণ ভাঙচুর ও আরেকটি ঘরের বেড়ার টিন ভেঙে ফেলে।

প্রয়াত শুকুর আলীর স্ত্রী আমেনা বেগম বলেন, 'মাজারে মোমবাতি আর আগরবাতি জ্বালাইতাম। বহুবছর ধইরা ওরশ হয়।'

তিনি বলেন, গতকাল মুসল্লিরা নিষেধ করছিল ওরশ করতে, তাই তারা ওরশ বন্ধ করেছিলেন। 'এরপর রাইতে ৫০-৬০ লোক আইসা মাজার, ঘর ভাইঙা দিছে। ভয়ে পোলারা বউ পোলাপান নিয়া চইলা গেছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী টিবিএসকে বলেন, বিকেলে বহিরাগত শতাধিক মুসল্লি মসজিদে জড়ো হয়ে মাজারে গান-বাজনা বন্ধের দাবি জানায়। রাত ১০টার দিকে তাদের একাংশ গিয়ে মাজার ভেঙে দেন।

এ সময় তারা মসজিদের মাইকে ওই মাজারে 'সেজদা দেওয়া, মানত করা, পীরকে সেজদা করা চলবে না' বলেও স্লোগান দেন।

Related Topics

টপ নিউজ

মাজারে হামলা / মাজার / ধামরাই / ধর্মীয় অনুভূতিতে আঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ‘যুক্তিসংগত শাস্তি’র বিধান কেন নয়, হাইকোর্টের রুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net