Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক, শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
19 January, 2025, 09:10 pm
Last modified: 22 January, 2025, 04:44 pm

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক, শিক্ষার্থী বহিষ্কার

আজ রবিবার (১৯ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট 
19 January, 2025, 09:10 pm
Last modified: 22 January, 2025, 04:44 pm
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার (১৯ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ''১৮ জানুয়ারি নওয়াব ফয়জুন্নেসা হলের ৩১৬ নং কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের  (৫২তম ব্যাচ) শিক্ষার্থী মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত আশরাফুল আলম পারভেজ অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮'-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে সাময়িক বহিষ্কার করা হলো।''

এরআগে, শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজকে অর্পার কক্ষ থেকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করে। 

আশরাফুলের বাড়ি চট্টগ্রাম।  তবে বর্তমানে সে গাজীপুরে থাকে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের 'হিম উৎসব'-এর অনুষ্ঠান দেখা শেষে সে নাটক ও নাট্যতত্ব বিভাগের ৫২ তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর (অর্পা খন্দকার) সঙ্গে মধ্যরাতে নওয়াব ফয়জুন্নেসা হলের তিনতলার একটি কক্ষে যান।

হল প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসবে অনুষ্ঠান দেখা শেষে অর্পার সহায়তায় হলে প্রবেশ করেন আশরাফুল। অর্পা আশরাফুলকে হলের তৃতীয় তলায় তার কক্ষে নিয়ে যায়। তবে প্রবেশের সময় হল গেটের গার্ড ও অন্যান্যরা যাতে টের না পায়, সেজন্য আশরাফুল কপালে টিপ ও গায়ের চাদর মুড়িয়ে প্রবেশ করেন। কক্ষে গিয়ে চাঁদর খুলে ফেললে আশেপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করে।

হল সুপার নাদিয়া সুলতানা বলেন, 'হলের মেয়েরা ওই ছাত্রীর রুমে সেই পুরুষের উপস্থিতি বুঝতে পেরে  আমাকে জানালে তৎক্ষণাৎ আমি হলের খালাকে সঙ্গে নিয়ে রুমে যাই। দরজা খোলার পর আমি তাকে খাটের উপরে বসে থাকা অবস্থায় দেখতে পাই। তৎক্ষণাৎ আমি হল প্রভোস্টকে জানাই।'

বহিরাগত আশরাফুল বলেন, 'আমরা দুইজন ভালো বন্ধু। সাত বছরের বন্ধুত্ব।  দুজনেই লালন ভক্ত। তাকে আমি বিয়ে দিয়েছি। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পড়ে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি।'

অভিযুক্ত শিক্ষার্থী অর্পা খন্দকার বলেন, 'আমরা উভয়েই ভালো বন্ধু। হিম উৎসবে সে এসেছিল। রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি।'

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, 'বহিরাগত যুবক আটক হওয়ার খবর পেয়ে হলে আসি এবং প্রক্টোরিয়াল বডিকে বিষয়টি অবগত করি। পরে প্রক্টোরিয়াল বডি আশুলিয়া থানা পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করে। আর এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে এক যুবককে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।'

ছাত্রীদের নিরাপত্তা জোরদারে দাবিতে বিক্ষোভ মিছিল

এদিকে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসে।

মিছিল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হল ও সার্বিকভাবে নারীর নিরাপত্তা জোরদার, সীমানা প্রাচীর ও প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার, অভিযুক্ত নারী ও পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, রাতের বেলা বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি জানায়।

উল্লেখ্য,  জাবিতে গত ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী 'হিম উৎসব' অনুষ্ঠিত হয়।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ছাত্রী হল / যুবক / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net