Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2025, 08:20 pm
Last modified: 20 January, 2025, 01:53 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন

দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

‘লিটন, ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছিলেন কিছু দর্শক। দুয়ো শুনে হতাশ লিটন ঘুরে তাকাননি, বরং বেশ কিছুক্ষণ দর্শকদের দিকে তাকিয়ে থাকেন। দর্শকদের দিকে তাকিয়ে থাকার সাহস দেখালেও লিটনের অসহায়ত্ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল তার চাহনিতে।
টিবিএস রিপোর্ট
18 January, 2025, 08:20 pm
Last modified: 20 January, 2025, 01:53 pm

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ। বরিশালকে লক্ষ্য দিয়ে ঢাকা তখন ফিল্ডিংয়ে, সীমানার কাছে ফিল্ডিং করছিলেন লিটন কুমার দাস। নিজের নাম শুনে গ্যালারির দিকে ঘুরে তাকান লিটন, এ সময় তাকে 'লিটন, ভুয়া' বলে দুয়োধ্বনি দিচ্ছিলেন কিছু দর্শক। দুয়ো শুনে হতাশ লিটন ঘুরে তাকাননি, বরং বেশ কিছুক্ষণ দর্শকদের দিকে তাকিয়ে থাকেন। গত বৃহস্পতিবারের ম্যাচের এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

দর্শকদের দিকে তাকিয়ে থাকার সাহস দেখালেও লিটনের অসহায়ত্ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল তার চাহনিতে। বলার অপেক্ষা রাখে না, এমন অভিজ্ঞতা দুমড়ে-মুচড়ে দিয়েছে আগের ম্যাচেই চোখ ধাঁধানো ব্যাটিংয়ে অসাধারণ এক সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যানকে। লিটন চুপ থেকেছেন, দুঃসময়ের এই অভিজ্ঞতা গিলে হজম করে নিতে চেয়েছেন। তবে চুপ থাকেনি বিপিএলে তার দল ঢাকা ক্যাপিটালস। পাশে আছে জানিয়ে লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় একটি পোস্ট দিয়েছে দলটি। 

দলের এমন সমর্থনে আপ্লুত লিটন। ধন্যবাদ জানিয়ে ঢাকার দেওয়া পোস্ট শেয়ার করেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। পোস্টটি শেয়ার কের নিজের ফেরিভাইড ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, 'আমার দল ঢাকা ক্যাপিটালসের চমৎকার এই মানসিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ। সকল দুঃসময়ে যারা আমাকে ও সব ক্রীড়াবিদদের সমর্থন দেন, তাদেরকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাস আমাদের কাছে পৃথিবীর সমান।'

যে পোস্টের কারণে লিটনের এমন আবেগী বার্তা, ঢাকার সেই পোস্টে লেখা হয়েছে, 'আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।'

'আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটসম্যান দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের গৌরব।' লিটনের বিশেষ কিছু ইনিংসের উদযাপনের ছবি কোলাজ করে বানানো কার্ডে ঢাকা লিখেছে, 'আমরা লিটনের সাথে আছি।' 

যে ম্যাচে অস্বস্তির অভিজ্ঞতা হয় লিটনের, ওই ম্যাচে ব্যাট হাতে সময়টা ভালো যায়নি তার। ১৭ বলে ২টি চারে ১৩ রান করে আউট হন তিনি। তবে আগের ম্যাচেই সিলেটে তিনি খেলেন ৫৫ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় ১২৫ রানের হার না মানা এক ইনিংস। এর আগের ম্যাচে লিটনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৩ রানের ইনিংস। তবে এর আগে লম্বা সময় ধরে রানখরায় ছিলেন তিনি। জাতীয় দলে কোনো ফরম্যাটেই হাসছিল না তার ব্যাট। বিপিএলে নিজের প্রথম চার ম্যাচেও ছিলেন ব্যর্থ, চার ইনিংসে করেন ৪২ রান।  

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / ঢাকা ক্যাপিটালস / বিপিএল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / দুয়োধ্বনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net