Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
গাজা যুদ্ধবিরতি অর্জনের দাবি নিয়ে বাইডেন ও ট্রাম্পের 'কমিক' আচরণ

আন্তর্জাতিক

আল জাজিরা
16 January, 2025, 12:25 pm
Last modified: 16 January, 2025, 12:25 pm

Related News

  • যুদ্ধ কেবল ট্রাম্পই থামাতে পারেন, তেলের দাম ২০০ ডলার ছাড়ানো নিয়ে সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট
  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ১৯৮৮ সাল থেকেই খারগ দ্বীপের ওপর নজর ছিল ট্রাম্পের, বলেছিলেন দখলের কথা
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ

গাজা যুদ্ধবিরতি অর্জনের দাবি নিয়ে বাইডেন ও ট্রাম্পের 'কমিক' আচরণ

 ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
আল জাজিরা
16 January, 2025, 12:25 pm
Last modified: 16 January, 2025, 12:25 pm
ছবি: ইউএস টুডে

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের বিশিষ্ট ফেলো রামি খৌরি বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাইডেন এবং ট্রাম্পের কৃতিত্ব নেওয়ার প্রচেষ্টা "প্রায় হাস্যকর", যেখানে "১০০ শতাংশ ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করা" তাদের প্রকৃত আচরণ ছিল।

খৌরি বলেন, "আজ তাদের ঘোষণাতেও তারা ফিলিস্তিনিদের আসল মানুষ হিসেবে উল্লেখ করেনি।" একই সাথে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির ফলস্বরূপ মার্কিন গণমাধ্যম প্রায় একচেটিয়া ভাবে গাজার বন্দি ইসরায়েলিদের মুক্তির ওপর মনোযোগ দিয়েছে।

রামি খৌরি বলেন, "তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের আচরণ, কংগ্রেসের কর্মকাণ্ড এবং মার্কিন গণমাধ্যমের পারফরম্যান্সে আবারও নিশ্চিত হওয়া গেল, এটি আসলে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার এবং সমতার বিষয়ে নয়।" 

তিনি বলেন, "এটি আমেরিকার শক্তির প্রদর্শন এবং এর ফলে তারা মনে করে, এই অঞ্চলে কী ঘটবে তারা তা নির্ধারণ করতে পারবে।"

খৌরি আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পরও বহু মানুষের জীবন নিয়েছে এবং তারা "রোববার পর্যন্ত মানুষ হত্যায় লিপ্ত থাকবে"।

তিনি বলেন, "এটি তাদের ঐতিহ্য। তারা লেবাননে যুদ্ধবিরতির আগে একই কাজ করেছে।"

প্রসঙ্গত, ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে বলে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা জানিয়েছে। খবর বিবিসি'র।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করলে এটি রোববার থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আট মাস আগে তৈরি করা পরিকল্পনার ফলাফল হিসেবে এই চুক্তি সম্ভব হয়েছে। তিনি বলেন, "হামাসের ওপর তীব্র চাপ, লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের দুর্বলতার পাশাপাশি মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে।"

পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতার প্রশংসা করেন। ট্রাম্প নিজের অভিষেকের আগে উভয় পক্ষের ওপর জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগ করেছিলেন। বাইডেন জানান, "শেষ কয়েক দিনে আমরা এক দল হিসেবে কাজ করেছি।"

কাতার ও হোয়াইট হাউজের আনুষ্ঠানিক ঘোষণার আগেই ট্রাম্প প্রথমে চুক্তির খবর নিশ্চিত করেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই "ঐতিহাসিক চুক্তি"র জন্য কৃতিত্ব দাবি করে বলেন, "নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণেই এটি সম্ভব হয়েছে।"

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধবিরতি / হামাস / ইসরায়েল / ডোনাল্ড ট্রাম্প / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • যুদ্ধ কেবল ট্রাম্পই থামাতে পারেন, তেলের দাম ২০০ ডলার ছাড়ানো নিয়ে সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট
  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ১৯৮৮ সাল থেকেই খারগ দ্বীপের ওপর নজর ছিল ট্রাম্পের, বলেছিলেন দখলের কথা
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net