Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি সমাধানের পথ খুঁজবে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2025, 08:30 pm
Last modified: 22 January, 2025, 05:46 pm

Related News

  • মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭৭৭ জনকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের
  • কনসার্ট বাতিলকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
  • বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি সমাধানের পথ খুঁজবে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ

আসন্ন সভায় শ্রম আইন সংশোধন ত্রিপক্ষীয় পরিষদের উত্থাপিত ২০টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
টিবিএস রিপোর্ট
14 January, 2025, 08:30 pm
Last modified: 22 January, 2025, 05:46 pm

শিল্প খাতের চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা এবং এগুলোর সমাধানে সুপারিশ করার জন্য সরকার শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) গঠন করেছে।

রোববার (১২ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে, সরকারসহ তিন পক্ষেরই ২০ জন করে প্রতিনিধি নিয়ে গঠিত ৬০ সদস্যের এ পরিষদ প্রতি দুই বছরে একবার বৈঠক করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প খাতের সমস্যা সমাধানের জন্য পরিষদ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে। প্রয়োজনে কমিটির সভাপতি অতিরিক্ত সভা আহ্বান করতে পারবেন।

'আইএলও কনভেনশন ১৪৪ অনুসরণ করে সরকার এ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছে,' মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য ফজলি শামীম এহসান বলেন।

পরিষদ ইতোমধ্যেই একটি প্রাথমিক সভা করেছে। পরবর্তী অধিবেশন ১৬ জানুয়ারি হবে।

কমিটি সূত্র অনুসারে, আসন্ন সভায় শ্রম আইন সংশোধন ত্রিপক্ষীয় পরিষদের উত্থাপিত ২০টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

আগে শ্রম আইন সংশোধন ত্রিপক্ষীয় পরিষদ ২০০টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করেছে। পরিষদ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার অনেক বিষয়ে মতবিরোধ অব্যাহত রয়েছে। আসন্ন সভায় এসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা হবে।

মার্চ মাসের মধ্যে সংশোধন সম্পন্ন করার সরকারি প্রতিশ্রুতির অংশ হিসেবে টিসিসি শ্রম আইন সংশোধনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

এছাড়া টিসিসি পর্যায়ক্রমে শ্রম পরিস্থিতি এবং শিশু শ্রম সমস্যা সমাধানের বিষয়ে সরকারকে হালনাগাদ তথ্য জানাবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ / শিল্পখাত / শিল্প খাত / শিল্প / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭৭৭ জনকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের
  • কনসার্ট বাতিলকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
  • বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net