Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
'কেমন হয় যদি আমরা আলাস্কা কিনে নিই'— ট্রাম্পকে পালটা প্রস্তাব কানাডার

আন্তর্জাতিক

আরটি
09 January, 2025, 11:00 am
Last modified: 27 January, 2025, 05:52 pm

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প

'কেমন হয় যদি আমরা আলাস্কা কিনে নিই'— ট্রাম্পকে পালটা প্রস্তাব কানাডার

ট্রুডো এক্স-এ এক পোস্টে লিখেছেন, 'কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমনটা কখনও হবে না।'
আরটি
09 January, 2025, 11:00 am
Last modified: 27 January, 2025, 05:52 pm
ছবি: রয়টার্স

সোমবার (৬ জানুয়ারি) কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে বানানোর ইচ্ছা পোষণ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবের জবাবে অ্যালাস্কা ও মিনেসোটা কেনার পালটা প্রস্তাব দিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড। 

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফোর্ড বলেন, 'কানাডা বিশ্বের সেরা দেশ, এবং এটি কখনোই ওয়াশিংটনের নিয়ন্ত্রণে যাবে না।'

মজার ছলে ফোর্ড বলেন, 'ট্রাম্পকে আমি পাল্টা প্রস্তাব দেব। কী বলবেন, আমরা যদি অ্যালাস্কা কিনে নিই, সঙ্গে মিনেসোটা ও তার প্রধান শহর মিনিয়াপলিসও যোগ করি? আপনারা জানেন, এটা মোটেও বাস্তবসম্মত নয়'। 

ফোর্ড জানান, তিনি জানেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এ ধরনের মন্তব্য করতে এবং মজার ছলে প্রস্তাব দিতে পছন্দ করেন। 

তিনি বলেন, 'আমি এটা গুরুত্ব সহকারে নিচ্ছি। তিনি হয়তো মজা করছেন, তবে আমার দায়িত্বকালে এমন কিছু কখনোই ঘটবে না'।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে বলেন, 'কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম রাজ্যের অংশ হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন।'

তিনি আরও বলেন 'যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা একটি মহান জাতি হবে!!!'

ট্রাম্পের এ প্রস্তাব প্রত্যাখান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো এক্স-এ এক পোস্টে লিখেছেন, 'কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমনটা কখনও হবে না।' তিনি আরও বলেন, 'আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।'

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় কানাডা এবং মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতির ওপর ব্যাপক সমালোচনা করেছেন এবং বিদেশি প্রতিযোগীদের ওপর শুল্ক বৃদ্ধি করার পরিকল্পনাকে তার প্রধান কর্মসূচি হিসেবে তুলে ধরেছিলেন। 

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এর পরেই ডিসেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে সফরে যান এবং ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। সেই সময়েও ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন যে কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

কানাডা / ডোনাল্ড ট্রাম্প / জাস্টিন ট্রুডো / অঙ্গরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net