Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
জুলাই অভ্যুত্থানের ছবি ফুটিয়ে তুলতে ড্রোন শো আয়োজন করবে সরকার

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
09 January, 2025, 10:35 am
Last modified: 27 January, 2025, 05:56 pm

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘দায়মুক্তি’ অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেছে মার্কিন রণতরি 'আব্রাহাম লিংকন': আইআরজিসি

জুলাই অভ্যুত্থানের ছবি ফুটিয়ে তুলতে ড্রোন শো আয়োজন করবে সরকার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আয়োজনের ব্যয় এখনও নির্ধারণ না হলেও চীন থেকে এসব ড্রোন আনা-নেওয়া বাবদ খরচ হবে প্রায় ৫ লাখ ডলার। চীনের কাছে ইতোমধ্যে সহায়তা হিসাবে এই অর্থ চাওয়া হয়েছে।
সাইফুদ্দিন সাইফ
09 January, 2025, 10:35 am
Last modified: 27 January, 2025, 05:56 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আইকনিক ইমেজগুলো থ্রিডি'র মাধ্যমে ফুটিয়ে তুলতে এবার 'ড্রোন শো' এর  আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। 'তারুণ্যের উৎসব ২০২৫' এর অংশ হিসেবে এই  আয়োজন করা হচ্ছে।

২,৫০০ ড্রোনের মাধ্যমে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন চত্বরে এ আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূস উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আয়োজনের ব্যয় এখনও নির্ধারণ না হলেও চীন থেকে এসব ড্রোন আনা-নেওয়া বাবদ খরচ হবে প্রায় ৫ লাখ ডলার। চীনের কাছে ইতোমধ্যে সহায়তা হিসাবে এই অর্থ চাওয়া হয়েছে।

তবে পুরো আয়োজনে কিছু খরচ বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। চীন থেকে যেসব কর্মী আসবেন, তাদের থাকা-খাওয়ার খরচ বহন করবে বাংলাদেশ সরকার। 

দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক বন্ধুত্ব সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদারের লক্ষ্যে গত ৯ ডিসেম্বর ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় ফারুকী চীনের কাছে এই প্রস্তাব দেন এবং চীনা দূতাবাসও এতে  সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মুখলেসুর রহমান আকন্দ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এই ড্রোন শো'র জন্য প্রাথমিকভাবে সংসদ ভবন এলাকাকে বাছাই করা হয়েছে। তবে জাতীয় সংসদ ভবন এলাকার নিরাপত্তায় ওই এলাকায় এই কর্মসূচি পালন করার বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে চিঠি দেওয়া হয়েছে।"

এছাড়া ৫ সদস্যের চীনের একটি অগ্রগামী প্রতিনিধি দলও ভেনু পরিদর্শনে আগামী ১৬ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানান তিনি। এরপরেই চূড়ান্ত হবে ভেনু।

তিনি জানান, এই ড্রোন শো করতে কত টাকা খরচ হবে তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির হিসাবের পর পুরো খরচের বিষয়ে জানা যাবে। বাংলাদেশ ও চীনের ৫০ বছরের সম্পর্ক  উদযাপনের অংশ হিসাবে চীন এ সহায়তা দেবে। 

এই বিষয়ে কথা বলতে  উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে এখনও মন্তব্য করার কিছু নেই।"

ড্রোন শো'র  বিষয়ে গত ১৯ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, (সচিবের রুটিন দায়িত্বে)  মো: মফিদুর রহমানের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, ড্রোন শো'তে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইকনিক ইমেজসমূহ থ্রিডি আকারে প্রদর্শন করতে হবে। এই শো'তে ড্রোনের পাশাপাশি মিউজিক এবং লাইটও ব্যবহার করা হবে।

এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি চিঠিতে ড্রোন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ড্রোন শো আয়োজনে বৈদেশিক সহায়তা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়। 

ড্রোন শো আয়োজনের আগে ভেন্যু পরিদর্শনের জন্য চীন থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি টিম এবং পরবর্তীতে ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের জন্য ১৭  সদস্যবিশিষ্ট আরেকটি টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে। 

বাংলাদেশ আয়োজক দেশ হিসেবে চীনের টেকনিক্যাল টিমের আবাসন, আপ্যায়ন এবং বাংলাদেশের অভ্যন্তরে যাতায়াতের জন্য গাড়ি ও জ্বালানির ব্যয়ভার ইত্যাদি বহন করবে।  

এছাড়া, বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি টেকনিক্যাল এসিস্ট্যান্ট টিম চীনা টিমের সহায়তায় কাজ করবে বলে জানা গেছে। 
 

Related Topics

টপ নিউজ

ড্রোন শো / ড্রোন / জুলাই অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘দায়মুক্তি’ অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেছে মার্কিন রণতরি 'আব্রাহাম লিংকন': আইআরজিসি

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net