Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
19 September, 2019, 06:05 pm
Last modified: 19 September, 2019, 06:15 pm

Related News

  • ক্যাসিনো চালিয়ে ২৬ কোটি টাকা, ১২১ ফ্ল্যাটের মালিক এনু-রুপন সহোদর
  • জেলে বসেই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা ক্যাসিনো খালেদের
  • জনগণ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারেন না: মেনন
  • অর্থের বিনিময়ে যুবলীগের পদ বিক্রি করতেন সম্রাট
  • দুই মামলায় ১০ দিনের রিমান্ডে সম্রাট

ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

“ঢাকায় অনেকদিন ধরে কতগুলো ক্যাসিনো চলছে। ক্যাসিনোর কোনো লাইসেন্স আমরা দিইনি। ক্যাসিনো দিতে হলে সরকারের অনুমতি লাগে। সেজন্য অভিযান চালানো হয়েছে।”
ইউএনবি রিপোর্ট
19 September, 2019, 06:05 pm
Last modified: 19 September, 2019, 06:15 pm
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (ছবি: ইউএনবি)

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, “প্রশাসনের কেউ জড়িত বা সহযোগিতা করেছে এমন তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা।”

রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার অবৈধভাবে ‘ক্যাসিনো’ চালানোর দায়ে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে গুলি, তিনটি আগ্নেয়াস্ত্র (যার একটি অবৈধ) এবং ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খালিদ মাহমুদ ভূঁইয়া ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নগরীর ফকিরাপুলের ইয়ং ম্যানস ক্লাবেরও প্রেসিডেন্ট।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কয়েকটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গতকাল অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান চালানো হয়েছে। শুধু ক্যাসিনোতে নয়, সকল অবৈধ ব্যবসা ও ক্লাবে অভিযান চলবে।”
 
তিনি বলেন, “ঢাকায় অনেকদিন ধরে কতগুলো ক্যাসিনো চলছে। ক্যাসিনোর কোনো লাইসেন্স আমরা দিইনি। ক্যাসিনো দিতে হলে সরকারের অনুমতি লাগে। সেজন্য অভিযান চালানো হয়েছে।”

এর আগে কলাবাগান ক্লাবের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাবার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবার কথা বলেন মন্ত্রী।

এসব অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে সরকারদলীয় প্রভাবশালীরাই জড়িত এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী জানালেন যে, তদন্তের পর জড়িতদের নাম বেরিয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এতদিন ব্যবস্থা না নেবার কারণ নিয়ে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রশ্ন করেছিলেন-- এ নিয়ে মন্ত্রী বললেন, “এটা তার নিজস্ব বক্তব্য।”

“শুধু ক্যাসিনোতে নয়, সকল অবৈধ ব্যবসা ও ক্লাবে অভিযান চলবে”

ঢাকা দক্ষিণে যুবলীগের সাংগঠনিক সম্পাদকের একটি টর্চার সেল পাওয়া গেছে। যেখানে বিভিন্ন জনকে নির্যাতন করা হতো বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি শুনেছেন বলে জানান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার কথাও বললেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী নগরীতে প্রায় ৬০টি ক্যাসিনো রয়েছে।

সেগুনবাগিচা, মতিঝিল, ফকিরাপুল, দিলকুশা, ব্যাংক কলোনি, আরামবাগ, নয়াপল্টন, কাকরাইল, গুলিস্তান, ওসমানী উদ্যান, বঙ্গবাজার, গুলশান লিংক রোড, উত্তরা, নিউ মার্কেট এবং কলাবাগান এলাকায় এগুলো রয়েছে। এসব ক্যাসিনোতে নিয়মিত জুয়ার আসর বসে।

Related Topics

বাংলাদেশ

ক্যাসিনো ব্যবসা / খালিদ মাহমুদ ভূঁইয়া / র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত / ইয়ং ম্যানস ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ক্যাসিনো চালিয়ে ২৬ কোটি টাকা, ১২১ ফ্ল্যাটের মালিক এনু-রুপন সহোদর
  • জেলে বসেই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা ক্যাসিনো খালেদের
  • জনগণ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারেন না: মেনন
  • অর্থের বিনিময়ে যুবলীগের পদ বিক্রি করতেন সম্রাট
  • দুই মামলায় ১০ দিনের রিমান্ডে সম্রাট

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net