Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
বায়ুদূষণ: আজকের সূচকে ঢাকা দ্বিতীয় অবস্থানে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2019, 12:55 pm
Last modified: 19 September, 2019, 01:24 pm

Related News

  • জলবায়ু-ঝুঁকি: বিশ্বের সবচেয়ে কম সহনশীল শহরের তালিকায় ঢাকা ও চট্টগ্রাম
  • সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ
  • দুই-তিন মাসের মধ্যে ঢাকায় আবারও ওয়াটার বাস চালু হবে: নৌপরিবহনমন্ত্রী
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা

বায়ুদূষণ: আজকের সূচকে ঢাকা দ্বিতীয় অবস্থানে

‘এয়ার ভিজ্যুয়াল’ বিশ্বজুড়ে রোজকার বায়ুদূষণের ডাটা সংগ্রহ করে। তাতে ঢাকা আজ যেমন দ্বিতীয় হল, গতকালই ছিল সপ্তম স্থানে...
টিবিএস রিপোর্ট
19 September, 2019, 12:55 pm
Last modified: 19 September, 2019, 01:24 pm

বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ এর জরিপে এমন তথ্যই উঠে এসেছে। 

বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২১ মিনিটে ঢাকা স্কোর করেছে ১৯০, যাকে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়েছে জরিপ প্রতিবেদনে। 

মালয়েশিয়ার কুচিং এবং কুয়ালালামপুর আছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।  

‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ বা একিউআই একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা। সেই শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। 

‘এয়ার ভিজ্যুয়াল’ বিশ্বজুড়ে রোজকার বায়ুদূষণের ডাটা সংগ্রহ করে। তাতে ঢাকা আজ যেমন দ্বিতীয় হল, গতকালই ছিল সপ্তম স্থানে। এভাবে সারা বছরের ডাটা সংগ্রহ করে বায়ূদূষণের হারে দেশগুলোর অবস্থানের বার্ষিক তালিকা প্রকাশ করা হয়। 

একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হল বাতাসের মান গ্রহণযোগ্য। অন্যদিকে, ১০১ থেকে ২০০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত।

স্কোর ১০১ থেকে ২০০ হলে ধারণা করা হয় তা মানুষের হৃদপিণ্ড এবং ফুসফুসের জন্য রীতিমতো হুমকির কারণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের বাতাস দূষণের জন্য ৫ টি উপাদানের উপস্থিতি পেয়েছে একিউআই--  পার্টিকুলেট ম্যাটার (পিএম ২.৫ ও পিএম ১০), নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ওজোন। 

এই শহরের বাতাসে ক্ষুদ্র বস্তু কণিকার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫) পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া মাত্রার চেয়ে প্রায় ১০ গুণ বেশি।

পার্টিকুলেট ম্যাটার বা ক্ষুদ্র বস্তু কণিকার আকার ২ দশমিক ৫ মাইক্রন বা মাইক্রোমিটার। মানুষের চুলের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে। একটি চুলের ব্যাস গড়ে ৬০ মাইক্রোমিটার হয়ে থাকে। অর্থাৎ একটি চুলকে চিরে ২৪ ভাগ করলে যে ব্যাস পাওয়া যাবে, ক্ষুদ্র কণিকার আকার তার সমান। অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এসব কণিকা খুব সহজেই মানুষের শ্বাসতন্ত্রে ঢুকে পড়ে। সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতা তৈরি করে।

সাধারণত গ্রীষ্মকালে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। আর বর্ষাকালে যখন ধূলিকণা মাটিতে থিতু হয়ে পড়ে, তখন দূষণ কমে যায়।

Related Topics

টপ নিউজ

বায়ুদূষণ / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • জলবায়ু-ঝুঁকি: বিশ্বের সবচেয়ে কম সহনশীল শহরের তালিকায় ঢাকা ও চট্টগ্রাম
  • সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ
  • দুই-তিন মাসের মধ্যে ঢাকায় আবারও ওয়াটার বাস চালু হবে: নৌপরিবহনমন্ত্রী
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net