Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ২ রোহিঙ্গাসহ নিহত ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2019, 11:55 am
Last modified: 19 September, 2019, 12:05 pm

Related News

  • উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে আরও এক রোহিঙ্গা যুবক নিহত
  • সন্দ্বীপ চ্যানেলে আরো ৭ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার
  • উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, সংঘর্ষে নিহত ৪
  • নদী সাঁতরে ইয়াবা পাচারকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত
  • ৭০ হাজার পিস ইয়াবাসহ অনুপ্রবেশকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই চোরাকারবারী নিহত

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ২ রোহিঙ্গাসহ নিহত ৩

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে...
টিবিএস রিপোর্ট
19 September, 2019, 11:55 am
Last modified: 19 September, 2019, 12:05 pm

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিন যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- উখিয়া বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা বস্তির ফজল আহাম্মদের ছেলে মো. জামিল (২০), নবী হোসেনের ছেলে মো. আসমত উল্লাহ (২১) এবং টেকনাফের বাহারছড়া নতুনপাড়া এলাকার মৃত মো. আলীর ছেলে মো. রফিক (২৪)। নিহতদের অস্ত্র, মাদক, হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি দাবি করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, হত্যা, অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলার পলাতক তিন আসামিকে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে বাহারছড়া শামলাপুর ঢালা এলাকায় জঙ্গলের ভেতর অস্ত্র ও ডাকাত দলের লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে যায় পুলিশ।

এসময় উপস্থিতি টের পেয়ে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসির দাবি, এক পর্যায়ে গোলাগুলি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে রাতে আটক হওয়া তিন আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদেরকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে আরও এক রোহিঙ্গা যুবক নিহত
  • সন্দ্বীপ চ্যানেলে আরো ৭ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার
  • উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, সংঘর্ষে নিহত ৪
  • নদী সাঁতরে ইয়াবা পাচারকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত
  • ৭০ হাজার পিস ইয়াবাসহ অনুপ্রবেশকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই চোরাকারবারী নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net