Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
স্বল্প খরচে কুয়াকাটায় রাত্রিযাপনের নতুন উদ্যোগ তাঁবুঘর

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
27 December, 2024, 02:05 pm
Last modified: 27 December, 2024, 02:06 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

স্বল্প খরচে কুয়াকাটায় রাত্রিযাপনের নতুন উদ্যোগ তাঁবুঘর

‘নোনা জলের ভেলা’ নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে।
সৈয়দ মেহেদী হাসান
27 December, 2024, 02:05 pm
Last modified: 27 December, 2024, 02:06 pm
ছবি: টিবিএস

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের প্রকৃতির কোলে সময় অতিবাহিত করার লক্ষ্যে তাঁবুতে রাত্রিযাপনের উদ্যোগ নিয়েছে 'নোনা জলের ভেলা' নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠান। স্বল্প খরচে নিরাপদে সাগরতীরে রাত্রিযাপন করে কুয়াকাটার মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে সৈকতের ঝাউবন সংলগ্ন তালবাগানে তাঁবুঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নোনা জলের ভেলা ট্যুরিজম ইন্সটিটিউট।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, "পর্যটন নগরী কুয়াকাটায় তাঁবুঘরের মত প্রকৃতিবান্ধব সময়োপযোগী উদ্যোগ নেয়ায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নোনা জলের ভেলাকে। কুয়াকাটায় এরকম ইকো ট্যুরিজম সিস্টেমের ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, "তাঁবুঘর যেখানেই তৈরি করা হোক, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করছি, নোনা জলের ভেলা ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে পর্যটকদের সামনে হাজির হবে।"

ছবি: টিবিএস

নোনা জলের ভেলার ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম মিরন বলেন, "কুয়াকাটায় পর্যটকদের বাড়তি বিনোদন দেয়ার জন্যই এই আয়োজন। এটি কুয়াকাটার সকল দর্শনীয় স্থান ও সমুদ্রের মাঝে জেগে ওঠা বিভিন্ন দ্বীপে ট্যুরিস্ট বোটের মাধ্যমে গিয়ে তাঁবুতে রাত্রি যাপন, ক্যাম্প ফায়ার, সামুদ্রিক মাছ বারবিকিউ পার্টি, বাউল গান সহ নানা আয়োজন থাকবে আমাদের ইভেন্টে।"

তিনি বলেন, "এটি শুধু এই আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। নোনা জলের ভেলার মাধ্যমে কুয়াকাটায় আগত সকল পর্যটকরা পর্যটন সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা এবং সহায়তা পাবে বলেও আশ্বস্ত করছি।"

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ  কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা টেলিভিশন ফোরাম এর সভাপতি কাজী সাইদ, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসাইন তপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শীত মৌসুমে খুবই জনপ্রিয় থাকে কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়া সৈকতে চোরাবালি না থাকায় নিরাপদে ভ্রমণ করতে পারেন দর্শনার্থীরা।
 
Related Topics

টপ নিউজ

কুয়াকাটা / তাঁবু / তাঁবুঘর / পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net