Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
আগুনের ঘটনায় সচিবালয়ে কাজ বন্ধ, কিছু দপ্তরে বিদ্যুৎ নেই, চলে যাচ্ছেন কর্মীরা

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
26 December, 2024, 01:15 pm
Last modified: 26 December, 2024, 01:41 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির
  • 'সচিবালয় ভাতা'র দাবিতে আন্দোলন: ৪ কর্মকর্তা-কর্মচারী পুলিশ হেফাজতে
  • 'সচিবালয় ভাতা'র দাবিতে ৬ ঘণ্টা অবরুদ্ধ, প্রতিশ্রুতি দিয়ে পুলিশি পাহারায় বের হলেন অর্থ উপদেষ্টা  
  • প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

আগুনের ঘটনায় সচিবালয়ে কাজ বন্ধ, কিছু দপ্তরে বিদ্যুৎ নেই, চলে যাচ্ছেন কর্মীরা

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শেখ আবদুল্লাহ
26 December, 2024, 01:15 pm
Last modified: 26 December, 2024, 01:41 pm
ছবি: টিবিএস

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগায় বেশ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ তলা এই ভবনে সাতটি মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে, যেখানে এখন কোনো কাজ হচ্ছে না। অন্যান্য ভবনে মন্ত্রণালয়ের কার্যক্রমও বিশেষভাবে চলছে না।

আজ (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে প্রবেশ করার পর এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ৭ নম্বর ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছবি: টিবিএস

সচিবালয়ে প্রবেশ সীমিত হওয়ায় অনেক কর্মকর্তা ভিতরে ঢুকতে পারেননি। যাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে, তারা আগুনের ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে গল্প গুজব করছেন। শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বারোটার দিকে তার দপ্তর পরিদর্শন করেন।

৭ নম্বর ভবনের বিভিন্ন দপ্তরের কর্মীরা জানান, ৬, ৭ ও ৮ তলার বেশিরভাগ রুমই ক্ষতিগ্রস্ত হয়েছে। নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে অন্যান্য তলার ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম। পানিতে বেশ কিছু জিনিস নষ্ট হয়েছে।

ছবি: টিবিএস

কিছু দপ্তরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কর্মকর্তারা কাজ করতে পারছেন না। বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা দপ্তরে নেই, তবে কোনো ছুটি ঘোষণা করা হয়নি।

একজন কর্মকর্তা জানান, সাড়ে ১১টা পর্যন্ত কোনো মন্ত্রণালয়ে কার্যক্রম হয়নি। এরপরে কিছু কিছু কর্মকর্তা তাদের কাজ শুরু করেছেন, তবে অনেকে আবার বের হয়ে যাচ্ছেন।

ছবি: টিবিএস

কয়েকজন কর্মকর্তা জানান, বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে জরুরি একটি বৈঠক ডাকা হয়েছে, তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটের দিকে অগ্নিনির্বাপক বাহিনী সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।

এরপর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেখানকার আগুন।
 
Related Topics

টপ নিউজ

সচিবালয়ে আগুন / সচিবালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির
  • 'সচিবালয় ভাতা'র দাবিতে আন্দোলন: ৪ কর্মকর্তা-কর্মচারী পুলিশ হেফাজতে
  • 'সচিবালয় ভাতা'র দাবিতে ৬ ঘণ্টা অবরুদ্ধ, প্রতিশ্রুতি দিয়ে পুলিশি পাহারায় বের হলেন অর্থ উপদেষ্টা  
  • প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net