Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
আগামী বছর রাশিয়া-পাকিস্তানের মধ্যে সরাসরি ট্রেন চালু হবে: মন্ত্রী

আন্তর্জাতিক

আরটিডটকম
24 December, 2024, 10:20 pm
Last modified: 25 December, 2024, 10:46 am

Related News

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

আগামী বছর রাশিয়া-পাকিস্তানের মধ্যে সরাসরি ট্রেন চালু হবে: মন্ত্রী

এই রেল সংযোগ আফগানিস্তানকে বাইপাস করে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর পূর্ব শাখা দিয়ে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের মধ্য দিয়ে যাবে।
আরটিডটকম
24 December, 2024, 10:20 pm
Last modified: 25 December, 2024, 10:46 am
ফাইল ছবি: সংগৃহীত

আগামী বছরই প্রথমবারের মতো রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্যবাহী ট্রেন চালুর কথা জানিয়েছেন পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান লেঘারি।

এসময় মন্ত্রী বলেন, '২০২৫ সালের মার্চ মাসে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা করছে মস্কো ও ইসলামাবাদ। এই ট্রেনের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন করা হবে।'

লেঘারি বলেন, 'মার্চের শেষ নাগাদ আমরা প্রথম ট্রেন চালুর পরিকল্পনা করছি। প্রথম পণ্যবাহী ট্রেনটি রাশিয়া থেকে পাকিস্তান যাবে।'

এই রেল সংযোগ আফগানিস্তানকে বাইপাস করে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর পূর্ব শাখা দিয়ে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের মধ্য দিয়ে যাবে।

আইএনএসটিসি হলো ৭,২০০ কিলোমিটার দীর্ঘ মাল্টি-মোড ট্রানজিট সিস্টেম, যা ভারত, ইরান, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের জন্য জাহাজ, রেল ও সড়ক পথকে সংযুক্ত করেছে।

চলতি মাসের শুরুর দিকে আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেগারি প্রথমবার রেল চুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

রাশিয়ান রেলওয়ে লজিস্টিকসের ভারপ্রাপ্ত জেনারেল ডিরেক্টর ওলেগ পোলেভের মতে, নতুন রুটটি পণ্য সরবরাহের ক্ষেত্রে অনেক সময় ও পরিবহন ব্যয় কমাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।

তিনি জানান, তার কোম্পানিকে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বেশ কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন যে ভূ-রাজনৈতিক বিপর্যয় থেকে বাণিজ্য প্রবাহ রক্ষার জন্য নর্থ-সাউথ করিডোর সুয়েজ খালের নিরাপদ বিকল্প হয়ে উঠতে পারে।

এছাড়া, পাকিস্তানের এই মন্ত্রী দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়ে মস্কো ও ইসলামাবাদের মধ্যে চলমান আলোচনার কথাও উল্লেখ করেন।   

তিনি তাসকে বলেছেন, 'আমার বিশ্বাস খুব শিগগিরই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। দুই পক্ষেরই এটি  চালুর দৃঢ় ইচ্ছা রয়েছে।' 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / পাকিস্তান / পণ্যবাহী ট্রেন / আওয়াইস লেগারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net