Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
সাভারে শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2024, 05:50 pm
Last modified: 22 December, 2024, 05:52 pm

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

সাভারে শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গতকাল শনিবার খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টিবিএস রিপোর্ট
22 December, 2024, 05:50 pm
Last modified: 22 December, 2024, 05:52 pm
সাভারের ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি: টিবিএস।

ঢাকার সাভারে বাসের ধাক্কায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন ও ঢাকা আরিচা মহাসড়ক করে বিক্ষোভ করেছে নার্সিং কলেজটির শিক্ষার্থীরা।

এসময় ওই শিক্ষার্থীর মৃত্যুর সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

আজ রোববার সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় বেলা ১২ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে দুপুর ১টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার ভোরে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে বের হন। সকাল ৯ টার দিকে বাইসাইকেলে করে ফেরার সময়  ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পেছন থেকে ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, "আমরা বাসের চালক ও হেলপারকে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে সবার জন্য সড়ক নিরাপদ করা হোক এই দাবি জানাচ্ছি। সড়ক নিরাপদ থাকলে আমরা আজ প্রত্যয়কে হারাতাম না।"

যোগাযোগ করা হলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, "শিক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখে। প্রত্যয় সরকার নিহতের ঘটনায় ঠিকানা পরিবহনের একটি বাস আটক করা হয়েছে। ওই ঘটনায় নিহতের বাবা জনাতন সরকার বাদি হয়ে গতকালই (শনিবার) মামলা দায়ের করেছেন।"

Related Topics

টপ নিউজ

সাভার / শিক্ষার্থী মৃত্যু / সিআরপি নার্সিং কলেজ / সড়ক দুর্ঘটনা / ঢাকা-আরিচা মহাসড়ক / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net