Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
যে নেতাদের সঙ্গে চায়ের আড্ডায় আগ্ৰহী পুতিন

আন্তর্জাতিক

আর টি
20 December, 2024, 12:45 pm
Last modified: 22 December, 2024, 07:27 pm

Related News

  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

যে নেতাদের সঙ্গে চায়ের আড্ডায় আগ্ৰহী পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে চান এমন বন্ধুদের তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আর টি
20 December, 2024, 12:45 pm
Last modified: 22 December, 2024, 07:27 pm
ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: স্পুটনিক।

বিশ্ব রাজনৈতিক নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো বন্ধু রয়েছে বলে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন মনে করেন, যাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন তাদের তালিকায় এ দুজন আছেন।

গতকাল বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে পুতিনকে জিজ্ঞেস করা হয়, কোন জীবিত বা মৃত ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতার সঙ্গে এক কাপ চা শেয়ার করতে চান? এর উত্তরে পুতিন বলেন, জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে তার খুব ভালো স্মৃতি রয়েছে।

এশিয়ার ক্ষেত্রে পুতিন উল্লেখ করেন যে তার চীন ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তিনি আমার কথা বলার মতো মানুষ।"

চলতি মাসের শুরুতে রুশ নেতা মোদি প্রশাসনের প্রশংসা করেন পুতিন। পুতিন বলেন, "ভারতের প্রধানমন্ত্রী এবং তার সরকার স্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন। কারণ তারা 'ইন্ডিয়া ফার্স্ট' নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, ভারতে বিনিয়োগ লাভজনক।"

একটি দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে এ মন্তব্যগুলো করেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই সফরের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এটি আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেমলিন এ মাসের শুরুতে এ সফরের কথা নিশ্চিত করেছে।

মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমা চাপ উপেক্ষা করে নয়াদিল্লি ডিসকাউন্ট মূল্যে রাশিয়ার তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত প্রয়োজনের তুলনায় ৮৫ শতাংশেরও বেশি তেল আমদানি করে। বর্তমানে ভারতে শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো রাশিয়া এবং নয়াদিল্লি প্রায়ই তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর ভূমিকা তুলে ধরে। কর্মকর্তারা উল্লেখ করেছেন, রাশিয়ান তেল ও কয়লা কেনার মাধ্যমে ভারত বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করেছে, যা একটি ব্যাপক জ্বালানি সংকট প্রতিরোধ করেছে।

জুলাই মাসে মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে, রুশ এবং ভারতীয় নেতারা সম্পর্ক আরও প্রসারিত করার বিষয়ে একমত হন এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার নির্ধারণ করেন। অর্থনৈতিক সহযোগিতার ধারাবাহিক বৃদ্ধি স্বাগত জানিয়ে, উভয় পক্ষ স্বীকার করেছে যে ভারতের তেল আমদানি দ্রুত বৃদ্ধির কারণে সৃষ্ট উল্লেখযোগ্য বাণিজ্য ভারসাম্যহীনতা সমাধান করা প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ভারত / চীন / চায়ের আড্ডা / বন্ধু / নরেন্দ্র মোদি / শি জিনপিং / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net