Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা-ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2024, 10:50 am
Last modified: 19 December, 2024, 12:06 pm

Related News

  • চন্দনাইশে প্রাইভেটকারের ধাক্কায় রিকশার ২ যাত্রী নিহত
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৪
  • পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা-ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পেকুয়া সদর উপজেলার হাজী বাজার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে
টিবিএস রিপোর্ট
19 December, 2024, 10:50 am
Last modified: 19 December, 2024, 12:06 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্পার ট্রাকের (মিনিট্রাক) মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া সদর উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস।

নিহতরা হলেন- পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), কুমিল্লা লাকসাম উপজেলার ফকির বাড়ি এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী এক শিশু সন্তান।

আহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস আরও জানান, "সকালে পেকুয়া সদর ইউনিয়নের হাজী বাজার গ্যারেজ এলাকায় পেকুয়া উপজেলা সদরমুখী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু এবং দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।"

"কিন্তু আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়," যোগ করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

নিহতদের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক দুর্জয়। 

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • চন্দনাইশে প্রাইভেটকারের ধাক্কায় রিকশার ২ যাত্রী নিহত
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৪
  • পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net