Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বাতিল হলো এস আলমের বিদ্যুৎকেন্দ্রের কর অব্যাহতির সুবিধা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 December, 2024, 08:20 pm
Last modified: 18 December, 2024, 08:24 pm

Related News

  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • গ্রিনহাউস গ্যাস আর 'স্বাস্থ্যঝুঁকি' নয়: ওবামা আমলের গুরুত্বপূর্ণ আইন বাতিল করলেন ট্রাম্প
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

বাতিল হলো এস আলমের বিদ্যুৎকেন্দ্রের কর অব্যাহতির সুবিধা

আগামী বছরের জানুয়ারি থেকে এই কর সুবিধা আর পাবে না কোম্পানিটি।
টিবিএস রিপোর্ট
18 December, 2024, 08:20 pm
Last modified: 18 December, 2024, 08:24 pm
চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার প্ল্যান্ট। ছবি: ইউএনবি

চট্টগ্রাম-ভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী– এস আলম গ্রুপের মালিকানাধীন 'এসএস পাওয়ার-আই লিমিটেডকে' দেওয়া পাঁচ বছর আগের আয়কর ছাড়ের সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

২০১৯ সালের মার্চে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আয়কর) এক প্রজ্ঞাপনের অধীনে, এত দিন ধরে এসএস পাওয়ার-আই লিমিটেডকে প্রদত্ত ঋণ থেকে উদ্ভূত ফির আয়ে এ করছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এনবিআর এই আয়কর সুবিধা বাতিল সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ আদেশ (এসআরও) জারি করেছে। এতে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকে এই কর সুবিধা আর পাবে না কোম্পানিটি।

চট্টগ্রামে অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্ট এর আগে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতেও কর ছাড়ের সুবিধা পেয়েছে। রাজস্ব কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপের মতো অন্য কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে এর আগে এত ব্যাপক কর সুবিধা দেওয়া হয়নি। 

১,৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ করা হয়। এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বরে।

বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে বিনিয়োগ করা হয় প্রায় ২৬০ কোটি ডলার বা ২৮ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে এস আলম গ্রুপের অংশীদারত্বের পরিমাণ ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি।

স্থানীয়দের প্রতিবাদের কারণে শুরু থেকেই বিতর্কিত ছিল এই বিদ্যুৎকেন্দ্র।

তাছাড়া, আওয়ামী লীগের শাসনামলে চট্টগ্রামভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ নানা সুযোগ সুবিধা পায়। সাতটি ব্যাংকের পর্ষদের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যায়। এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এসব ব্যাংক থেকে বিপুল ঋণ বিদেশে অর্থপাচার করেছে বলে অভিযোগ রয়েছে। 

Related Topics

টপ নিউজ

কর অব্যাহতি / বাতিল / এস আলম গ্রুপ / এসএস পাওয়ার-আই লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • গ্রিনহাউস গ্যাস আর 'স্বাস্থ্যঝুঁকি' নয়: ওবামা আমলের গুরুত্বপূর্ণ আইন বাতিল করলেন ট্রাম্প
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net