Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
হার্ভার্ড স্নাতক জুটির ব্যাটারি স্টার্টআপে বাংলাদেশের ব্যাটারি রিকশা পাচ্ছে নতুন গতি

বাংলাদেশ

ব্লুমবার্গ
18 December, 2024, 03:35 pm
Last modified: 18 December, 2024, 03:37 pm

Related News

  • নকশায় 'সামান্য' বদল এনে আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা
  • ব্যাটারি রিকশাচালকদের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগ: সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • আগস্টে ঢাকার ৩ এলাকায় নামছে ই-রিকশা
  • ‘আমাদের সমস্যা তো চীন এসে ঠিক করে দেবে না’: বুয়েট শিক্ষকদের ডিজাইনে নিরাপদ অটোরিকশা
  • বাস-ট্রাক, ট্যাক্সির অগ্রিম কর বাড়ছে ৮৮ শতাংশ পর্যন্ত, পরিবহন ব্যয় বাড়ার শঙ্কা

হার্ভার্ড স্নাতক জুটির ব্যাটারি স্টার্টআপে বাংলাদেশের ব্যাটারি রিকশা পাচ্ছে নতুন গতি

এই স্টার্টআপটি ব্যাটারি রিকশাচালকদের জন্য একটি ব্যাটারি বদলানোর নেটওয়ার্ক তৈরি করেছে, যা চালকদের সময় ও অর্থ সাশ্রয় করবে।
ব্লুমবার্গ
18 December, 2024, 03:35 pm
Last modified: 18 December, 2024, 03:37 pm
নিকোল মাও (৩৩) এবং ইওয়ে ঝু (৩২) কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশে আটকা পড়েন এবং এই উদ্যোগ শুরু করেন। ছবি: টাইগার নিউ এনার্জি

নতুন স্টার্টআপ 'টাইগার নিউ এনার্জি' বাংলাদেশের শহর অঞ্চলে পরিবহণ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। হার্ভার্ডের দুই স্নাতক নিকোল মাও (৩৩) এবং ইওয়ে ঝু (৩২) কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশে আটকে পড়ে এই উদ্যোগ শুরু করেন।

এই স্টার্টআপটি ব্যাটারি রিকশাচালকদের জন্য একটি ব্যাটারি বদলানোর নেটওয়ার্ক তৈরি করেছে, যা চালকদের সময় ও অর্থ সাশ্রয় করবে। আগামী বছরে এই নেটওয়ার্কে ১ হাজার স্টেশন যোগ হবে, যা লাখ লাখ রিকশাচালককে সেবা দেবে।

স্টার্টআপের প্রধান নির্বাহী মাও বলেন, "এর চাহিদা অসীম। দেশের অর্থনীতি বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে শহরে আসছে। এর ফলে পরিবহন ব্যবস্থার চাহিদা বাড়ছে।"

২০২১ সালে মাও এবং ঝু হার্ভার্ডের ছাত্র থাকাকালীন বাংলাদেশে এক সপ্তাহ ভ্রমণের পরিকল্পনা করেন। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে তাদের চীন ফেরার ফ্লাইট বাতিল হয়ে যায়। কয়েক মাসের জন্য তারা ঢাকাতেই আটকা পরেন। 

এই সময়ে তারা বাংলাদেশে ব্যাটারি তৈরির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন, কারণ মাওয়ের পরিবার চীনে একটি ব্যাটারি কোম্পানি পরিচালনা করত।

কোম্পানির প্রধান অপারেটিং অফিসার ঝু বলেন, "এটি ছিল পাগলাটে বুদ্ধি। আমাদের নিজেদেরই স্থানীয় কর্মী নিয়োগ করা, কারখানার জন্য জমি খুঁজে বের করা এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিতে হয়েছিল।"

মাও এবং ঝু শুরুর দিকে দেখেন, তাদের পণ্য লেড-অ্যাসিড ব্যাটারির তুলনায় আরও দীর্ঘস্থায়ী ও কার্যকর হলেও অনেক রিকশাচালক একসাথে ৪০০ ডলার (প্রায় ৪৭ হাজার টাকা) বা তার বেশি খরচ করতে আগ্রহী ছিলেন না। তাই তারা ব্যাটারি বদলানোর একটি নতুন ব্যবস্থা শুরু করেন এবং এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 

ব্যাটারির চার্জ কমে যেতে থাকলে বা শেষ হয়ে গেলে, চালকরা স্বয়ংক্রিয় স্টেশনে গিয়ে নতুন ব্যাটারি নিতে পারেন। এই প্রক্রিয়া অনেক সহজ ও সময় সাশ্রয়ী। আবার, কিছু স্টেশনে সোলার প্যানেল ব্যবহার করায় লোডশেডিং-এর সময় সেটি সাহায্য করে।

ফিলিপাইনের এডিবি ভেনচারস এবং সিঙ্গাপুরের ওয়েভমেকার পার্টনারস স্টার্টআপটিকে তহবিল প্রদান করে। বর্তমানে তারা ৩০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা করছে, যা দিয়ে ২০২৫ সালের মধ্যে স্টেশনের সংখ্যা ২,০০০-এ নেওয়া যাবে।

তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক অশান্তির পর, বাংলাদেশ সরকার অর্থনীতি স্থিতিশীল করতে এবং বাজার ব্যবস্থায় সততা নিশ্চিত করতে কাজ করছে।

লাইটক্যাসল পার্টনারস-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্টার্টআপ ব্যবসার পরিবেশ উন্নতির পথে রয়েছে। ২০১৩ সাল থেকে স্থানীয় স্টার্টআপ কোম্পানিগুলো প্রায় ১ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহ করেছে।

মাও বলেন, "চীন বা যুক্তরাষ্ট্রে অমীমাংসিত চাহিদা সম্পন্ন এলাকা খুঁজে পাওয়া খুবই চ্যালেঞ্জিং। কিন্তু বাংলাদেশে আমি সবসময় এমন মানুষদের দেখতে পাই, যারা আমাদের থেকে এমন কিছু তৈরি করতে চায় যা তাদের নেই।"

Related Topics

টপ নিউজ

স্টার্টআপ / ব্যাটারি রিকশা / ব্যাটারি / পরিবহণ ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • নকশায় 'সামান্য' বদল এনে আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা
  • ব্যাটারি রিকশাচালকদের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগ: সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • আগস্টে ঢাকার ৩ এলাকায় নামছে ই-রিকশা
  • ‘আমাদের সমস্যা তো চীন এসে ঠিক করে দেবে না’: বুয়েট শিক্ষকদের ডিজাইনে নিরাপদ অটোরিকশা
  • বাস-ট্রাক, ট্যাক্সির অগ্রিম কর বাড়ছে ৮৮ শতাংশ পর্যন্ত, পরিবহন ব্যয় বাড়ার শঙ্কা

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net