Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক

আলএরাবিয়া নিউজ
18 December, 2024, 09:45 am
Last modified: 19 December, 2024, 01:50 pm

Related News

  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

জেটের বাইরের ধাতব শরীরে রোনালদোর পরিচিত চিহ্ন ‘সিআর৭’ এবং তার বিখ্যাত উদযাপনের ভঙ্গি যুক্ত করে এটিকে ব্যক্তিগত রূপ দেওয়া হয়েছে।
আলএরাবিয়া নিউজ
18 December, 2024, 09:45 am
Last modified: 19 December, 2024, 01:50 pm
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো তার নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করেছেন। গালফস্ট্রিম জি৬৫০ মডেলের এই জেটটির মূল্য ৭৩ মিলিয়ন ডলার। উন্নত প্রযুক্তি, চমৎকার গতি এবং ৭ হাজার ৫০০ নটিক্যাল মাইল পাল্লার জেটটি বিশ্বের দ্রুততম ব্যক্তিগত বিমানের একটি।

এই বিলাসবহুল বিমানে তিনটি আলাদা বসার জায়গাসহ একটি উন্নত কেবিন রয়েছে, যেখানে সর্বোচ্চ ১৯ জন যাত্রী উঠতে পারেন। জেটের বাইরের ধাতব শরীরে রোনালদোর পরিচিত চিহ্ন 'সিআর৭' এবং তার বিখ্যাত উদযাপনের ভঙ্গি যুক্ত করে এটিকে ব্যক্তিগত রূপ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, রোনালদো এর আগে গালফস্ট্রিম জি২০০ মডেলের একটি জেট ব্যবহার করতেন। সেটি বিক্রি করেই তিনি নতুন এই উন্নত মডেলটি কিনেছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো ফোর্বস-এর তালিকায় ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। তার বার্ষিক আয় ২৬০ মিলিয়ন ডলার, যার মধ্যে ২০০ মিলিয়ন আসে আল নাসর থেকে বেতন হিসেবে এবং বাকি ৬০ মিলিয়ন আসে ব্র্যান্ড 'সিআর৭' ও বিজ্ঞাপন থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো সবচেয়ে বেশি অনুসারী থাকা ব্যক্তি। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ৬৪৫ মিলিয়ন। প্রতিটি স্পন্সর পোস্টের জন্য তিনি কয়েক মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।

Related Topics

খেলা

ক্রিশ্চিয়ানো রোনালদো / প্রাইভেট জেট / সি আর সেভেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net