Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
আফগান প্রেসিডেন্টের সমাবেশে হামলার দায় স্বীকার তালেবানের

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
17 September, 2019, 08:25 pm
Last modified: 17 September, 2019, 09:33 pm

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ আসলে কোন পথে যাচ্ছে?
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

আফগান প্রেসিডেন্টের সমাবেশে হামলার দায় স্বীকার তালেবানের

নির্বাচনী এলাকা ও সমাবেশগুলো টার্গেট করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছিল তারা...
টিবিএস রিপোর্ট
17 September, 2019, 08:25 pm
Last modified: 17 September, 2019, 09:33 pm
ছবি: রয়টার্স

আফগানিস্তানে প্রেসিডেন্ট ঘানির সমাবেশস্থলে এবং পরে কাবুলে মার্কিন দূতাবাসের সামনে হামলার দায় স্বীকার করেছে তালেবান। 

উত্তর পারওয়ান প্রদেশের চরাকার শহরের উপকণ্ঠে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশে মঙ্গলবারের প্রথম হামলাটি হয়। এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর আত্মঘাতী এ বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

এর ঘণ্টাখানেক পর কাবুলের মার্কিন দূতাবাসের কাছে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে ২২ জন নিহত ও ৩৮ জন আহত হন। 

রয়টার্স জানায়, দুটি বোমা হামলারই দায় স্বীকার করেছে তালেবান। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে ওরা বলেছে, “জনগণকে সাবধান করা হচ্ছিল।”

তাদের ভাষায়, ‘পুতুল’ প্রশাসনের কোনো নির্বাচনী সমাবেশে অংশ নিতে জনগণকে নিষেধ করার পরও যারা এটা করছে তারা আহত হলে নিজেরাই এজন্য দায়ী হবে।

এর আগে, তালেবানরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল। ভোটাররা যেন কেন্দ্রমুখী না হয় তার জন্য আফগানিস্তানের ও বিদেশি বাহিনীগুলোর সঙ্গে লড়াই তীব্র করার শপথ নিয়েছিল জঙ্গি গোষ্ঠীটি। যুদ্ধবিরতিতে রাজি হতেও অস্বীকৃতি জানিয়েছিল তারা। 

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি (ছবি: রয়টার্স)

তারপর থেকে দেশজুড়ে নির্বাচনী সমাবেশগুলো ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যেই খোদ প্রেসিডেন্টের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটল।

কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে মাসব্যাপী আলোচনা শেষে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর গত সপ্তাহে আফগানিস্তানে নির্বাচনী প্রচারাভিযান শুরু হয়। আলোচনা ও চুক্তি স্বাক্ষর হওয়ার সময়গুলোতে বেশিরভাগ প্রেসিডেন্ট পদপ্রার্থী তাদের প্রচারণা স্থগিত রেখেছিলেন বলে জানিয়েছেন মার্কিন শান্তিদূত জালমে খলিলজাদ।

সেপ্টেম্বরের শুরুতে ট্রাম্প টুইট করে এ চুক্তি ও আলোচনা ‘মৃত’ বলে ঘোষণা করে নির্বাচনী প্রচারণা চালু করতে বলেন। তখন খলিলজাদ ও তালেবানদের মধ্যে আলোচনা পাশ কাটিয়ে ঘানি প্রচারাভিযান শুরু করেন। আলোচনা বাতিল হওয়ার পর আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছিল।

২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় পাঁচ বছর মেয়াদের জন্য এ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন ঘানি।

Related Topics

আন্তর্জাতিক

কাবুল / আফগানিস্তান / বোমা হামলা / প্রেসিডেন্ট আশরাফ ঘানি / আফগান প্রেসিডেন্ট / আফগান নির্বাচন / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ আসলে কোন পথে যাচ্ছে?
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net