Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
সাড়ে ৬ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকামুখী বাস চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2024, 08:40 pm
Last modified: 17 December, 2024, 05:23 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সাড়ে ৬ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকামুখী বাস চলাচল শুরু

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 December, 2024, 08:40 pm
Last modified: 17 December, 2024, 05:23 pm
ছবি: টিবিএস

প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে এ বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বাস চালক ও শ্রমিকদের মারধরের ঘটনার জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। সোমবার দুপুর ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে বাইরের জেলা থেকে আসা বাসগুলো চালু ছিল।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।

'থানায় মামলা নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে, রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে,' বলেন তিনি।

এদিন সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচজন বাস শ্রমিক সিএনজি চালকদের মারধরের শিকার হন। এ ঘটনার পর আন্তজেলা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টার দিকে শ্রমিকেরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোটা হাতে রাস্তায় নামেন। তারা রেলগেটের সিএনজি স্ট্যান্ডের দিকে এগোতে চাইলে শ্রমিক নেতা হেলাল উদ্দীন তাদের বিরত থাকতে অনুরোধ করেন।

কিন্তু কিছু শ্রমিক রেলগেটের দিকে অগ্রসর হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের শান্ত করে।

রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'তানোরে আমাদের পাঁচ-ছয়জন শ্রমিককে মারধর করা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। এতে শ্রমিকরা ক্ষুব্ধ।'

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে পুরনো সমস্যা রয়েছে। এটি সমাধান হওয়া উচিত।

মামলার বিষয়ে ওসি বলেন, 'মামলা নেওয়া হচ্ছে। তারা অভিযোগ দিয়ে গেছেন। সেটা লিখতে তো সময় লাগবে। মামলা লেখা হচ্ছে। মামলা রেকর্ড হয়ে যাবে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রাজশাহী / বাস চলাচল শুরু / রাজশাহী-ঢাকা মহাসড়ক / বাস চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net