Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
জুলাই অভ্যুত্থানে চোখ ক্ষতিগ্রস্ত প্রায় ৭৫% আন্দোলনকারী বিষণ্ণতায় ভুগছেন: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 12:15 pm
Last modified: 12 December, 2024, 05:35 pm

Related News

  • যেসব কারণে বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতবিরোধী অবস্থান বাড়ছে
  • জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় লাগবে কেন্দ্রীয় বোর্ডের অনুমতি
  • স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে: তারেক রহমান
  • যুক্তিতর্ক শেষ; আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন
  • সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান; গণভোটে 'হ্যাঁ' সেটিকে পূর্ণতা দেওয়ার সুযোগ: আলী রীয়াজ

জুলাই অভ্যুত্থানে চোখ ক্ষতিগ্রস্ত প্রায় ৭৫% আন্দোলনকারী বিষণ্ণতায় ভুগছেন: জরিপ

এর মধ্যে এক-চতুর্থাংশের (২৭.৩%) বেশি রোগীর বিষণ্ণতার মাত্রা খুবই তীব্র
টিবিএস রিপোর্ট
12 December, 2024, 12:15 pm
Last modified: 12 December, 2024, 05:35 pm
ফাইল ছবি: টিবিএস

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত প্রায় ৭৫ শতাংশ রোগী বিষণ্ণতায় ভুগছেন বলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে। 

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে 'দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক' ওয়ার্কশপে এ তথ্য জানান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মুনতাসির মারুফ।

তিনি বলেন, "জুলাই অভ্যুত্থানে আহত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫৫ জন পুরুষ রোগীর মানসিক অবস্থা নির্ধারণের জন্য সম্প্রতি আমরা একটি জরিপ করেছি।"

জরিপে দেখা গেছে, আহতদের প্রায় তিন-চতুর্থাংশেরই (৭৪.৫%) বিষণ্ণতার উপসর্গ রয়েছে। এর মধ্যে এক-চতুর্থাংশের (২৭.৩%) বেশি রোগীর বিষণ্ণতা খুবই তীব্র মাত্রার। প্রায় অর্ধেকের বেশি রোগীর মৃদু থেকে খুবই তীব্র মাত্রার উদ্বেগ (৫৪.৫%) এবং স্ট্রেস বা মানসিক চাপ (৫৮.২%) এর উপসর্গ রয়েছে।

ড. মুনতাসির মারুফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "জরিপে অংশ নেওয়াদের মধ্যে দুই চোখের দৃষ্টি হারানো, এক চোখের দৃষ্টি হারানো বা দৃষ্টিশক্তি আছে, কিন্তু চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে— এমন রোগীরা আছেন। এর মধ্যে ছাত্র ও অন্যান্য পেশার মানুষ আছেন।" 

অনুষ্ঠানে জানা যায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সেবা দিতে পুরুষ রোগীদের জন্য ১০ শয্যার আলাদা ওয়ার্ড এবং নারী রোগীদের জন্য ১০ শয্যার আলাদা ওয়ার্ড রয়েছে। 

এছাড়া, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন অফিস সময়ে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনামূল্যে বিশেষ কাউন্সেলিং/সাইকোথেরাপি সেবার ব্যবস্থা রয়েছে। 

জুলাই অভ্যুত্থানের সময় চোখে আঘাতপ্রাপ্ত মোট ৬০ জন রোগী বর্তমানে জাতীয় চক্ষুবিদ্যা ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

Related Topics

টপ নিউজ

জুলাই অভ্যুত্থান / চোখে আঘাত / জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • যেসব কারণে বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতবিরোধী অবস্থান বাড়ছে
  • জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় লাগবে কেন্দ্রীয় বোর্ডের অনুমতি
  • স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে: তারেক রহমান
  • যুক্তিতর্ক শেষ; আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন
  • সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান; গণভোটে 'হ্যাঁ' সেটিকে পূর্ণতা দেওয়ার সুযোগ: আলী রীয়াজ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net