Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে: তারেক রহমান

বাংলাদেশ

বাসস
28 January, 2026, 01:45 pm
Last modified: 28 January, 2026, 01:47 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে: তারেক রহমান

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বাসস
28 January, 2026, 01:45 pm
Last modified: 28 January, 2026, 01:47 pm
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায়। ছবি : বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত আমলের স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে।

তিনি বলেন, '২০২৪ সালের ৫ আগস্টের 'জুলাই অভ্যুত্থান' সফল করতে উত্তরার মানুষের বড় ভূমিকা ছিল। ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।'

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে মঞ্চের পাশে উপস্থিত গুম ও খুনে স্বজনহারা পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'এই মানুষগুলো কেন স্বজনহারা হয়েছেন- তার সাক্ষী এখানে উপস্থিত সবাই।'

তিনি বলেন, গত ১৬-১৭ বছর রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে তারা আপনজন হারিয়েছেন। 

অনেক রক্ত ও চোখের পানির ত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ পরিবর্তনের ধারাকে টিকিয়ে রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা রক্ষা করা এবং ভোটাধিকারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি। তা না হলে ভবিষ্যতে আবারও কোনো স্বৈরাচার এসে মানুষের অধিকার কেড়ে নিতে পারে বলে তিনি সতর্ক করেন।

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তারেক রহমান বলেন, 'নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নানা মন্তব্য করে, যা মানুষের উপকারে আসে না। ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে- কীভাবে মানুষের সমস্যার সমাধান করা যায়।'

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় একটি সরকারি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। 

এছাড়াও সেখানকার জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে।

পানিসংকটের বিষয়ে তারেক রহমান বলেন, খাল-বিল শুকিয়ে যাওয়া এবং উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর প্রবাহ কমে যাওয়াই পানিকষ্টের বড় কারণ। এ সমস্যা সমাধানে বিএনপি 'খাল খনন কর্মসূচি' গ্রহণ করেছে, যার লক্ষ্য সারা দেশের পানি সমস্যার সমাধান করা।

এ সময় দেশের কর্মসংস্থানহীন লাখ লাখ তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানান তারেক রহমান।

সমালোচনা করে তিনি বলেন, 'গত ১৬-১৭ বছরে আমরা শুধু গল্প শুনেছি, সমাধান পাইনি।'

তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে পারলে দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। এ জন্য জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এর আগে নির্বাচনি সমাবেশে অংশ নিতে বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহে রওনা হন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি গাজীপুরে যান। রাত ১২টায় সেখানে সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / উত্তরাবাসী / জুলাই অভ্যুত্থান / স্বৈরাচার বিতাড়ন / স্বর্ণাক্ষরে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net