Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় লাগবে কেন্দ্রীয় বোর্ডের অনুমতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 07:50 pm
Last modified: 29 January, 2026, 07:58 pm

Related News

  • জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় লাগবে কেন্দ্রীয় বোর্ডের অনুমতি

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য কেন্দ্রীয় মেডিকেল বোর্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 07:50 pm
Last modified: 29 January, 2026, 07:58 pm

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে 'কেন্দ্রীয় মেডিকেল বোর্ড' গঠন করেছে সরকার। এখন থেকে কোনো আহত ব্যক্তিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হলে এই বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ বিষয়ে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য কেন্দ্রীয় মেডিকেল বোর্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার কমান্ড্যান্ট; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক।

অফিস আদেশে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য আগে গঠিত বিষয়ভিত্তিক মেডিকেল বোর্ডগুলোর সুপারিশ যাচাই-বাছাই করবে এই কেন্দ্রীয় বোর্ড। একই সঙ্গে দেশের যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তাবিত কেসগুলো পর্যালোচনা করে মতামত দেবে এবং সে বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করবে। প্রয়োজনে বোর্ড অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি গেজেটের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তির সংখ্যা বর্তমানে ১৩ হাজার ৮০০ জন। তাদের মধ্যে ৭৫ জনকে ইতিমধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিদেশে নেওয়ার জন্য আরও ৫০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব চিকিৎসা ও ফলোআপ বাবদ এ পর্যন্ত মোট ৭৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে একাধিকবার ফলোআপ চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান বলেন, 'আগে বিশেষায়িত চিকিৎসার জন্য আলাদা আলাদা মেডিকেল বোর্ডের সুপারিশে আহতদের বিদেশে পাঠানো হতো। এখন গুরুতর আহতের সংখ্যা কমে আসায় একটি কেন্দ্রীয় বোর্ড গঠন করা হয়েছে। জুলাই আন্দোলনে আহতদের বিদেশে যেতে হলে এখন এই বোর্ডের অনুমতি বাধ্যতামূলক।'

Related Topics

টপ নিউজ

জুলাই অভ্যুত্থান / আহত / বিদেশে চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net