Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
রেমডেসিভির মৃত্যুহার বা গুরুতর অসুস্থতা কোনোটাই রোধ করতে পারে না

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 October, 2020, 08:30 pm
Last modified: 16 October, 2020, 11:22 pm

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • মাতৃমৃত্যু হ্রাসে সাফল্য: বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯
  • ভ্যাকসিনে বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে ২০২৭ সালের মে’র মধ্যে ডব্লিউএইচওর শর্ত পূরণের লক্ষ্য সরকারের
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রেমডেসিভির মৃত্যুহার বা গুরুতর অসুস্থতা কোনোটাই রোধ করতে পারে না

এর আগে অবশ্য বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক সংবাদে জানা যায়, যুক্তরাষ্ট্রে রেমডেসিভির গ্রহণের পর কোভিড রোগীদের সেরে ওঠার হার পাঁচদিন পর্যন্ত কমেছিল।
টিবিএস ডেস্ক
16 October, 2020, 08:30 pm
Last modified: 16 October, 2020, 11:22 pm
রেমডিসিভির ওষুধের একটি ভাইল। ছবি: স্ক্রল ডটইন

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় একাধিক দেশে ব্যবহার অনুমোদন পেয়েছে জিলিয়াড ফার্মার রেমডেসিভির ওষুধ। তবে এটি কোভিড আক্রান্ত রোগীর মৃত্যুহার কমাতে পারে না, বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এমনকি হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থদের সেরে ওঠার গতিও বাড়াতে পারে না ওষুধটি। 

হু' তাদের নিজস্ব এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। তবে এখনও ওই ফলাফল পুনঃপর্যালোচনার মাধ্যমে ক্ষতিয়ে দেখা শেষ হয়নি।

ইতোপূর্বে, বৈশ্বিক জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটি 'সলিডারিটি থেরাপিউট্যিকস' শীর্ষক এক ট্রায়াল শুরু করে। এর আওতায় রেমডেসিভির, ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্লোরোকুইন, এইচআইভি প্রতিরোধী ওষুধ লোপিনাভির/রিটোনাভির এবং ইন্টাফেরনের কোভিড বিরোধী কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রায় ৩০টি দেশের ১১,৩২৬ জন আক্রান্ত রোগীর মধ্যে এসব ওষুধ প্রয়োগ করা হয়েছে। 

সেই ট্রায়ালেরই মধ্যবর্তী ফল প্রকাশ করেছে হু। এ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ''রেমডেসিভির, হাইড্রোক্লোরোকুইন, এইচআইভি, লোপিনাভির/রিটোনাভির এবং ইন্টাফেরন প্রয়োগে রোগীদের অবস্থা উন্নতিতে খুব সামান্যই প্রভাব ফেলেছে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে তাও ঘটেনি। গুরুতর আক্রান্তদের ২৮ দিনের মধ্যে প্রাণ সংশয়ের ঝুঁকি থাকে। সেই মৃত্যুহার কমিয়ে আনা বা তাদের হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার মতো সুস্থতাও এনে দিতে পারনি ওষুধগুলো।''

মধ্যবর্তী ফলাফল সকলের জন্য উন্মুক্ত রেখেছে হু। medRxiv সাইটে গিয়ে যে কেউ তা দেখতে পারবেন।    

এর আগে অবশ্য বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক সংবাদে জানা যায়, যুক্তরাষ্ট্রে রেমডেসিভির গ্রহণের পর কোভিড রোগীদের সেরে ওঠার হার পাঁচদিন পর্যন্ত কমেছিল।

হু'র সাম্প্রতিক গবেষণা নিয়ে রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানি জিলিয়াড সায়েন্সেস 'সন্দেহ পোষণ' করেছে।

এব্যাপারে জিলিয়াডের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ''নতুন প্রাপ্ত তথ্যগুলো সম্পূর্ণ নয়। ইতোমধ্যেই, শীর্ষ বিজ্ঞানীদের পর্যালোচনার আওতায় প্রকাশিত নানা স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালে আমাদের বিস্তারিত গবেষণা সাফল্য তুলে ধরেছি। সেখানে নানা বয়স ও শারীরিক অবস্থার রোগীদের দেহে ওষুধটির কার্যকরি প্রভাব উঠে এসেছে।''

কোম্পানিটি রয়টার্সকে জানায়, ''গঠনমূলক বৈজ্ঞানিক আলোচনার জন্য নানা বিশেষজ্ঞের যে চুলচেরা বিশ্লেষণ দরকার নয়, সাম্প্রতিক সময়ের বৈশ্বিক ট্রায়ালটিতে তা করা হয়নি। তাই আমরা এর উপর আস্থা রাখতে পারছি না। তাছাড়া, পরীক্ষা পদ্ধতিতেও বেশ কিছু সীমাবদ্ধতা ছিল।''

ইতোপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয়েছিল, বলে রয়টার্স জানিয়েছে। গত মে'তে ওষুধটি জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। 

  • সূত্র: রয়টার্স, স্ক্রল ডটইন 

Related Topics

টপ নিউজ

রেমডেসিভির / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • মাতৃমৃত্যু হ্রাসে সাফল্য: বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯
  • ভ্যাকসিনে বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে ২০২৭ সালের মে’র মধ্যে ডব্লিউএইচওর শর্ত পূরণের লক্ষ্য সরকারের
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net