Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
এস আলম ও নাবিল গ্রুপ থেকে ২৯২ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 09:50 am
Last modified: 14 December, 2024, 04:28 pm

Related News

  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • মোংলায় তেলের অবৈধ মজুদে কোস্ট গার্ডের যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ
  • ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে তীব্র সার সংকটের আশঙ্কা

এস আলম ও নাবিল গ্রুপ থেকে ২৯২ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার  

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 09:50 am
Last modified: 14 December, 2024, 04:28 pm
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের প্রতিষ্ঠান থেকে ১.৫০ কোটি লিটার ভোজ্য তেল কিনছে সরকার। ১৯৬.৩৪ কোটি টাকার এই ভোজ্য তেল কেনা হচ্ছে সরাসরি ক্রয় পদ্ধতিতে। এছাড়া নাবিল গ্রুপের প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯৫.৯৭ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

কমিটির বৈঠকে উপস্থাপিত নথির তথ্যানুসারে, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮.১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩.৩৪ কোটি টাকা। পাশাপাশি ১.১০ কোটি লিটার পরিশোধিত খোলা পাম তেলও কেনা হবে। এই তেলের প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩০ টাকা; এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা।

এছাড়া নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি ডাল ৯৫.৯৭ টাকা দরে মোট ৯৫.৯৭ কোটি টাকায় কেনা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী রমজানে ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশের (টিসিবি) সরবরাহ নিশ্চিত করতে এসব তেল ও ডাল কেনা হচ্ছে। টিসিবি তাদের ইস্যু করা ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রতি মাসে একবার করে কয়েক লাখ পরিবারকে ভর্তুকি মুল্যে ভোজ্য তেল, ডাল, চিনি, চাল সরবরাহ করে থাকে।

আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এস আলম ও নাবিল গ্রুপের নানা ধরনের আর্থিক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বিশেষত ব্যাংক থেকে প্রশ্নবিদ্ধ ঋণ নেওয়া, খেলাপি ঋণ, সাবেক সরকারের আমলে অর্থপাচারে জড়িয়েছে এসব প্রতিষ্ঠান।

এক কার্গো স্পট এলএনজি ক্রয়

ষ্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সিঙ্গাপুরের  ভিটোল এশিয়া প্রাইভেট লিমিটেড ১৫.০২ মার্কিন ডলারে প্রতি এমএমবিটিইউ এলএনজি সরবরাহ করবে। এতে খরচ হবে ৭০৮.৫৬ কোটি টাকা। জানুয়ারির প্রথম সপ্তাহে এই এলএনজি দেশে আসবে।

১৩ টন লাখ অপরিশোধিত জ্বালানি তেল

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে ২০২৫ সালের জন্য ৬ লাখ টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এজন্য সরকারের ব্যয় হবে ৫ হাজার ২০৮ কোটি টাকা। 

পাশাপাশি সৌদি অ্যারাবিয়ান অয়েল কোম্পানি থেকে ৭ লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল কেনা হচ্ছে। এর দাম পড়বে ৬ হাজার ২৫ কোটি টাকা। 

এছাড়া ১০ হাজার ৭১০ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনারও অনুমোদন দিয়েছে কমিটি। পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট, ভিটোল এশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড।     

১.৩০ লাখ টন সার

সৌদি আরব, রাশিয়া ও মরক্কো থেকে ১.৩০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার, ৩০ হাজার টন এমওপি সার, ৪০ হাজার টন ডিএপি সার ও ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৬০.৭৭ কোটি টাকা। 

সৌদি আরবের সাবিক অ্যাগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩.২৪ কোটি টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৪২.৩৩ ডলার।

রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে আমদানি হবে ৩০ হাজার টন এমওপি সার। এতে ব্যয় হবে ১০৪.৩৯ কোটি টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ২৮৯.৭৫ ডলার। 

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে আমদানি করা হবে ৪০ হাজার টন ডিএপি সার। এ সার কিনতে ব্যয় হবে ২৮০.৬৮ কোটি টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৫৮৪.৭৫ ডলার।

ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করতে ব্যয় হবে ১৫২.৪৬ কোটি টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৪২৩.৫০ ডলার।

এর বাইরে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

Related Topics

টপ নিউজ

তেল / ভোজ্য তেল / ডাল / টিসিবি / এস আলম / নাবিল গ্রুপ / সার / এলএনজি / স্পট এলএনজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • মোংলায় তেলের অবৈধ মজুদে কোস্ট গার্ডের যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ
  • ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে তীব্র সার সংকটের আশঙ্কা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net