Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক

ইউএনবি
16 October, 2020, 11:00 am
Last modified: 16 October, 2020, 11:05 am

Related News

  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ

শুধুমাত্র গত সপ্তাহেই ইউরোপে নতুন শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ, যা মহামারি শুরুর পর এক সপ্তাহে সর্বোচ্চ কোভিড-১৯ সংক্রমণের ঘটনা। 
ইউএনবি
16 October, 2020, 11:00 am
Last modified: 16 October, 2020, 11:05 am

ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, আইসিইউ শয্যা স্থাপন, এমনকি আরও শয্যা ক্রয়ের পরও ইউরোপের দেশগুলো হাসপাতালের শয্যা নিয়ে হিমশিম খাচ্ছে। সেখানে প্রতিশোধের নেশায় ঝাঁপিয়ে পড়েছে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ, খবর সিনহুয়া।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে যে দেশটিতে মহামারি শুরু হওয়ার পর এ প্রথমবারের মতো এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বুধবার কমপক্ষে চার সপ্তাহের জন্য প্যারিস এবং আরও আট শহরে রাতের বেলা কারফিউ জারির ঘোষণা দিয়েছেন।

নেদারল্যান্ড বৃহস্পতিবার এক দিনে নতুন করে ৭ হাজার ৮৩৩ কোভিড-১৯ রোগী শনাক্তের তথ্য জানিয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যাটি ছিল ৭ হাজার ২৯৬ জন।

প্রতিবেশী বেলজিয়াম কর্তৃপক্ষ ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দৈনিক গড়ে ৫ হাজার ৪২১ রোগী শনাক্ত করেছে, যা আগের সপ্তাহের তুলনায় ১০১ শতাংশ বেশি। বুধবার হাসপাতালের ১ হাজার ৭৭৭টি শয্যা কোভিড-১৯ রোগীদের দখলে ছিল। গত ৭ অক্টোবর এ সংখ্যাটি ছিল ১ হাজার ৫০। বৃদ্ধির হার ৬৯ শতাংশ।

ইউরোপে করোনাভাইরাস মহামারির প্রথম ঢেউয়ের সময় মূলকেন্দ্র ছিল ইতালি। সেখানে বৃহস্পতিবার নতুন রেকর্ড ৮ হাজার ৮০৪ জনের সংক্রমণ হয়। আগের দিন এটি ছিল ৭ হাজার ৩৩২ জন।

এমনকি আয়ারল্যান্ডে ১ হাজার ৯৫ নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য বুধবার জানানো হয়েছে। দেশটিতে মহামারির প্রাদুর্ভাবের পর এটিই এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপবিষয়ক আঞ্চলিক পরিচালক ডা. হানস ক্লোগ নিশ্চিত করেন যে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। শুধুমাত্র গত সপ্তাহেই নতুন শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ, যা মহামারি শুরুর পর এক সপ্তাহে সর্বোচ্চ কোভিড-১৯ সংক্রমণের ঘটনা। 

Related Topics

টপ নিউজ

আবারও করোনা সংক্রমণ / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net