Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ভারতের পররাষ্ট্রসচিব বলেছেন বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের জন্য তাদের সরকার দায়ী নয়: রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 10:00 pm
Last modified: 10 December, 2024, 03:21 pm

Related News

  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ২ ককটেল বিস্ফোরণ
  • সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে নদী খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন স্থানীয়রা
  • কারা ‘সেফ এক্সিট’ চাইছে, তা নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

ভারতের পররাষ্ট্রসচিব বলেছেন বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের জন্য তাদের সরকার দায়ী নয়: রিজওয়ানা

ভারতীয় ভিসা সীমিত করে দেওয়ার ফলে সৃষ্ট অসুবিধার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। ‘ভারত প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভিসা বাড়ানোর লক্ষ্যে শিগগিরই পদক্ষেপ নেবে।’
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 10:00 pm
Last modified: 10 December, 2024, 03:21 pm
ছবি: পিআইডি

ভারতের পররাষ্ট্রসচিব বলেছেন, বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে ভারতের একাধিক গণমাধ্যমে অপপ্রচারের জন্য ভারত সরকার দায়ী নয়। বরং তারা এগুলো প্রশ্রয় দিচ্ছে না। এসব অপপ্রচার গণমাধ্যম ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে 'অত্যন্ত দৃঢ়' ও ঘনিষ্ঠ' হিসেবে উল্লেখ করেছেন।

'বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এবং জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে ভারতে অপপ্রচার চলছে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারত বলেছে, দেশটির সরকার এসবের জন্য কোনোভাবে দায়ী নয় এবং তারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে না,' বলেন তিনি।

রিজওয়ানা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের দিক থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তার লিখিত ও মৌখিক জবাব বাংলাদেশ আগেই দিয়েছে। তিনি জানান, ঘটনার অধিকাংশই ব্যক্তিগত বা রাজনৈতিক, সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম।

'আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, বাংলাদেশ সরকার এ ধরনের ঘটনায় জড়িত নয় এবং এসব বরদাস্ত করছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।'

এ ইস্যুর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের সম্পর্কের মধ্যে যে 'মেঘ' জমেছে, তা দূর করতে হবে। উভয়পক্ষ এ বিষয়ে একমত পোষণ করেছে।

ভারতীয় ভিসা সীমিত করে দেওয়ার ফলে সৃষ্ট অসুবিধার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। 'ভারত প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভিসা বাড়ানোর লক্ষ্যে শিগগিরই পদক্ষেপ নেবে।'

Related Topics

টপ নিউজ

সৈয়দা রিজওয়ানা হাসান / বাংলাদেশ-ভারত সম্পর্ক / অপপ্রচার / বিক্রম মিশ্রি / সংখ্যালঘু নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ২ ককটেল বিস্ফোরণ
  • সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে নদী খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন স্থানীয়রা
  • কারা ‘সেফ এক্সিট’ চাইছে, তা নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net