Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
নোয়াহ-কে টপকে যুক্তরাজ্যে ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম এখন মুহাম্মদ

আন্তর্জাতিক

বিবিসি
06 December, 2024, 02:25 pm
Last modified: 06 December, 2024, 02:27 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

নোয়াহ-কে টপকে যুক্তরাজ্যে ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম এখন মুহাম্মদ

বিবিসি
06 December, 2024, 02:25 pm
Last modified: 06 December, 2024, 02:27 pm

প্রতীকী ছবি: রয়টার্স

২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেশিশুর নাম রাখার ক্ষেত্রে বাবা-মায়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মুহাম্মদ (Muhammad)। গত বছর ৪ হাজার ৬০০-রও বেশি শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ। 

২০১৬ সাল থেকেই ছেলেশিশুদের শীর্ষ ১০ জনপ্রিয় নামের তালিকায় ছিল মুহাম্মদ। তবে এবার এটি আগের শীর্ষ জনপ্রিয় নাম নোয়াহকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)।

তবে জনপ্রিয় নামের ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য। ইংল্যান্ডের তিনটি অঞ্চলে মুহাম্মদ নামটি শীর্ষ দশে ছিল না। 

এছাড়া মুহাম্মদ নামের অন্যান্য বানানও—Mohammed ও Mohammad—ইংল্যান্ড ও ওয়েলসের শীর্ষ ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পেয়েছে। ওএনএস প্রতিটি বানানকে আলাদা নাম হিসেবে গণ্য করে। আগের বছরগুলোতেও বিভিন্ন বানানের মুহাম্মদ নাম জনপ্রিয় ছিল।

ছেলেদের জনপ্রিয় নামের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এলেও মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের মুকুট এখনও অলিভিয়া-র দখলেই আছে। মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে অ্যামেলিয়া ও আইলা। ২০২২ সাল থেকেই এই তিনটি নাম জনপ্রিয়তার শীর্ষে অপরিবর্তিত রয়েছে।

২০২৩ সালে হাইফেনযুক্ত মেয়েদের নামের জনপ্রিয়তা বেড়েছে। গত বছর এ ধরনের নাম ছিল ১৯ হাজার ১৪০টিরও বেশি, যা আগের বছর ছিল প্রায় ১২ হাজার ৩৩০টি।

মেয়েদের নামের শীর্ষ ১০০ তালিকায় নতুন সংযোজন লাইলাহ, রায়া ও হ্যাজেল। ছেলেদের তালিকায় জ্যাক্স, এনজো ও বোধি নতুন করে শীর্ষ ১০০-তে ঢুকেছে।

ওএনএস জানিয়েছে, সন্তানদের নাম রাখার প্রক্রিয়ায় পপ কালচারের 'প্রভাব অব্যাহত রয়েছে'। এমন নামকরণের উদাহরণ হিসেবে বলা হয়েছে গায়ক বিলি আইলিশ ও লানা ডেল রে, কার্দাশিয়ান-জেনার পরিবারের শিশু রেইন ও সেইন্ট, এবং চলচ্চিত্র তারকা মার্গট রোবি ও কিলিয়ান মারফির নামের কথা।

অন্যান্য সংগীতশিল্পী, যেমন মাইলি, রিহানা, কেনড্রিক ও এলটন নামগুলোর জনপ্রিয়তাও বেড়েছে ২০২৩ সালে। ওএনএস জানিয়েছে, মাইলি সাইরাস, কেনড্রিক লামার, এলটন জন ও রিহানার অ্যালবাম প্রকাশ, ট্যুর বা হাই-প্রোফাইল পারফরম্যান্সের কারণে এই প্রবণতা দেখা গেছে।

এছাড়া সপ্তাহের দিনগুলোও বাবা-মায়েদের জন্য সন্তানের নামকরণের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। সানডে ও ওয়েনজডে নামের জনপ্রিয়তা বেড়েছে গত বছর। ওএনএস বলছে, এই প্রবণতার সঙ্গে ২০২২ সালের শেষদিকে মুক্তি পাওয়া নেটফ্লিক্স সিরিজ ওয়েনজডে-র যোগসূত্র থাকতে পারে।

বিভিন্ন ঋতু থেকে অনুপ্রাণিত নামগুলোর মধ্যে তালিকায় ৯৬তম স্থানে অটাম ও ৮৬তম স্থানে রয়েছে সামার। 

তবে ২০২৩ সালে রাজকীয় নামের জনপ্রিয়তা কমে গেছে। অবশ্য গত কয়েক বছর ধরেই রাজপরিবারের সদস্যদের নামে শিশুর নাম রাখার প্রবণতা কমছে। 

গত কয়েক বছরে জর্জ, আর্চি, হ্যারি ও শার্লটের নামের জনপ্রিয়তা কমেছে। একইভাবে কমেছে এলিজাবেথ ও চার্লস নামের জনপ্রিয়তাও।

Related Topics

টপ নিউজ

নাম / শিশুদের নাম / শিশুর নাম / জনপ্রিয় নাম / যুক্তরাজ্য / ইংল্যান্ড / ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস / ইংল্যান্ড ও ওয়েলস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net