Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়, নেইমারের হ্যাটট্রিক

খেলা

টিবিএস ডেস্ক
14 October, 2020, 11:55 am
Last modified: 14 October, 2020, 12:03 pm

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়, নেইমারের হ্যাটট্রিক

দুই-এক বছর নয়, বলিভিয়ার মাঠে ১৫ বছর জয়হীন ছিল আর্জেন্টিনা। আরও একবার তেমনই অভিজ্ঞতা হতে বসেছিল লিওনেল মেসিদের। শেষপর্যন্ত তা হয়নি, এবারের মিশনে লা পাস দূর্গ জয়ে করেছে আর্জেন্টিনা।
টিবিএস ডেস্ক
14 October, 2020, 11:55 am
Last modified: 14 October, 2020, 12:03 pm

দুই-এক বছর নয়, বলিভিয়ার মাঠে ১৫ বছর ধরে জয়হীন ছিল আর্জেন্টিনা। আরও একবার তেমনই অভিজ্ঞতা হতে বসেছিল লিওনেল মেসিদের। শুরুর বাঁশি বাজতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া বলিভিয়াই প্রথম গোলটি দেয়। কিন্তু মেসির দল প্রতিপক্ষের শাসন বেশিক্ষণ হজম করেনি। ম্যাচে ফিরে দারুণ জয় তুলে নিয়েছে তারা। 

কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন লাউতারো মার্তিনেজ ও জোয়াকিন কোরিয়া। বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মার্সেলো মার্টিন্স মরিনো। 

বিশ্বকাপের বাছাই পর্বের আরেক ম্যাচে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেছেন দলটির প্রাণ ভোমরা নেইমার। পেনাল্টি থেকে দুটি গোল করেন তিনি। ব্রাজিলের হয়ে বাকি গোলটি করেন রিচার্লিসন।

আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে দাপুটে ছিল বলিভিয়া। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে স্বাগতিকরাই এগিয়ে ছিল। ২৪তম মিনিটে মরিনোর গোলে এগিয়েও যায় তারা। কিন্তু সময় যতো গড়িয়েছে, দাপট বেড়েছে আর্জেন্টিনার। 

প্রথমার্ধের শেষ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মার্তিনেজ। ম্যাচে সমতায় ফেরার পর লড়াই চলতে থাকে সমানে সমান। কিন্তু কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ৭৯ মিনিটে গিয়ে সাদা-আকাশী শিবিরে স্বস্তি ফেরান কোরিয়া। তার গোলেই ১৫ বছর পর লা পাস দূর্গ জয় করে আর্জেন্টিনা।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / ব্রাজিল ফুটবল / বিশ্বকাপ বাছাই / নেইমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
    সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
    বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
    হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Most Read

1
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

2
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

3
পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
সারাদেশ

সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

4
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

6
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net