Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের একদফা

বাংলাদেশ

বরিশাল করেসপন্ডেন্ট
30 November, 2024, 09:40 pm
Last modified: 01 December, 2024, 02:40 pm

Related News

  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের সাক্ষাৎ
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের একদফা

তারা জানান, আগামীকাল (১ ডিসেম্বর) উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। ‘আমরা তার সম্মানার্থে বসব এবং তার বক্তব্য শুনব। তবে, তার পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না।’
বরিশাল করেসপন্ডেন্ট
30 November, 2024, 09:40 pm
Last modified: 01 December, 2024, 02:40 pm
ছবি: টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগে একদফা ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের তিন মাস পেরিয়ে গেলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি তিনি। তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে।

তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নাম পরিবর্তনের বিষয়ে বারবার বলার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জুলাই বিপ্লবের হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।'

অধ্যাপক শুচিতা শরমিন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের পর ২২ দফা দাবি পেশ করা হলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তারা।

তারা আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নেই। দুর্ঘটনা রোধে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।'

তারা জানান, আগামীকাল (১ ডিসেম্বর) উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। 'আমরা তার সম্মানার্থে বসব এবং তার বক্তব্য শুনব। তবে, তার পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না।'

দাবির বাস্তবায়নে শিক্ষার্থীরা কর্মসূচি নিয়ে এগিয়ে যাবেন বলেও জানান তারা।

২৮ নভেম্বর উপাচার্যের কক্ষে তালা লাগিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান এবং শহিদুল ইসলাম শাহেদ। এছাড়াও প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ড. শুচিতা শরমিনের কক্ষে তালা দিয়ে নামফলক খুলে নিয়ে যান তারা।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে 'আওয়ামী দোসর' পুনর্বাসন করার অভিযোগে ২৭ নভেম্বর সন্ধ্যা থেকে উপাচার্য পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে ২৩ সেপ্টেম্বর নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুচিতা শরমিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করার পর ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টিতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন শুচিতা শরমিন। পরে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পিএইচডি করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় / উপাচার্যের পদত্যাগ দাবি / উপাচার্যের পদত্যাগ / উপাচার্য / বিশ্ববিদ্যালয় / একদফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের সাক্ষাৎ
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net