Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
বন্ধ হচ্ছে লন্ডনের ৮৫০ বছরের পুরোনো মাছ-মাংসের বাজার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 November, 2024, 02:20 pm
Last modified: 28 November, 2024, 02:25 pm

Related News

  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?

বন্ধ হচ্ছে লন্ডনের ৮৫০ বছরের পুরোনো মাছ-মাংসের বাজার

ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের প্রস্তাব দেওয়া হলেও তারা মনে করছেন, এই সিদ্ধান্ত লন্ডনের ঐতিহ্যকে ধ্বংস করবে। 
টিবিএস ডেস্ক
28 November, 2024, 02:20 pm
Last modified: 28 November, 2024, 02:25 pm
ছবি: পিএ মিডিয়া

লন্ডনের ৮৫০ বছরের পুরোনো স্মিথফিল্ড মাংসের বাজার এবং বিলিংসগেট মাছের বাজার স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে। সিটি অব লন্ডন করপোরেশন ২০২৮ সালের পর বাজারগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি'র। 

করপোরেশন জানিয়েছে, ব্যবসায়ীদের পুনর্বাসনে ব্যবস্থা করতে সহায়তা করা হবে।

ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের প্রস্তাব দেওয়া হলেও তারা মনে করছেন, এই সিদ্ধান্ত লন্ডনের ঐতিহ্যকে ধ্বংস করবে। 

একজন ব্যবসায়ী বলেছেন, 'এখন সবকিছুই হয় টাকার জন্য।'

স্মিথফিল্ড যুক্তরাজ্যের সবচেয়ে বড় পাইকারি মাংসের বাজার। ১৮৬০ সাল থেকে এখানে মাংস কেনা-বেচা হচ্ছে। এর আগে এটি মধ্যযুগীয় সময় থেকে একটি পশুর হাট ছিল।

এই স্থানে ইতোমধ্যে একটি নতুন সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে, যেখানে নতুন লন্ডন মিউজিয়ামও থাকবে।

বিলিংসগেট যুক্তরাজ্যের সবচেয়ে বড় মাছের বাজার। প্রতি বছর প্রায় ২৫ হাজার টন মাছ ও মাছজাত পণ্য এখানে বিক্রি হয়। ১৩২৭ সালে লোয়ার টেমস স্ট্রিটে এই বাজারের যাত্রা শুরু হয়। ১৯৮২ সালে এটি পপলার, পূর্ব লন্ডনে স্থানান্তরিত হয়।

বাজারটি ফিশমঙ্গার, ফিশ-অ্যান্ড-চিপ দোকান, ডেলিকেটেসেন এবং রেস্টুরেন্টের মতো ব্যবসাগুলোতে মাছ সরবরাহ করে থাকে। এই স্থানে এখন আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। 

সিটি অব লন্ডন করপোরেশন প্রথমে স্মিথফিল্ড, বিলিংসগেট এবং নিউ স্পিটালফিল্ড বাজারকে ডেগেনহামে নির্মিত একটি বিশেষায়িত স্থানে স্থানান্তরের পরিকল্পনা করেছিল, যার আনুমানিক ব্যয় ছিল ১ বিলিয়ন পাউন্ড। তবে, ব্যয়ের উদ্বেগের কারণে চলতি মাসে সেই পরিকল্পনা বাতিল করা হয়। ডেগেনহামের জায়গাটি কিনতে এবং প্রস্তুত করতে ইতোমধ্যে ৩০৮ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে।

করপোরেশনের কোর্ট অব কমন কাউন্সিল বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণের প্রস্তাব দেয়।এখন করপোরেশনকে বাজার পরিচালনার দায়িত্ব থেকে মুক্তি পেতে পার্লামেন্টে একটি প্রাইভেট বিল জমা দিতে হবে।

১৮৬০ সাল স্মিথফিল্ড বাজারে মাংস কেনা-বেচা হচ্ছে। এর আগে এটি মধ্যযুগীয় সময় থেকে একটি পশুর হাট ছিল। ছবি: গেটি ইমেজেস

করপোরেশন জানিয়েছে, বাজারগুলো অন্তত ২০২৮ সাল পর্যন্ত চালু থাকবে এবং ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

বাজার বন্ধের সিদ্ধান্তে ব্যবসায়ীরা ক্ষুব্ধ। তাদের মতে, এটি শুধু একটি ব্যবসার সমাপ্তি নয়, লন্ডনের দীর্ঘদিনের ঐতিহ্য হারানোর শামিল।

সিদ্ধান্ত ঘোষণার আগে বিবিসি লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ব্যবসায়ী বলেন যে তিনি ক্ষতিপূরণ ছাড়াই স্থান ছাড়তে বাধ্য হয়েছেন।

৭০ বছর ধরে তার পরিবার এই বাজারে মাছ বিক্রি করেন জানিয়ে তিনি বলেন, 'স্থান ছাড়ার জন্য যেটুকু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তা দিয়ে নতুন করে কোথাও ব্যবসা শুরু করা সম্ভব নয়। আমাকে বলা হয়েছে, যা আছে তাই দিয়ে চালিয়ে যেতে। কিন্তু এটি মোটেই সহজ কিছু নয়।'

বাজার বন্ধ হলে এর প্রভাব সম্পর্কে তিনি বলেন, 'লন্ডনে আর কোনো মাছের বাজার থাকবে না। মানুষ স্থানীয় মাছ বিক্রেতাদের উপর নির্ভর করতে বাধ্য হবে, যদিও এটি কোনো দুর্ভাগ্যজনক বিষয় নয়। তবে মাছ বিক্রেতারা তাদের মাছ কোথায় পাবেন?'

তিনি আরও যোগ করেন, 'লন্ডনে কোনো মাছ সরবরাহকারী থাকবে না, তাই নতুন একটি মাছ বাজার থাকা খুবই প্রয়োজন। তবে কবে এবং কীভাবে এটি সম্ভব হবে, তা বলা মুশকিল।'

আরেক ব্যবসায়ী জানান, বাজার ধ্বংস হওয়ার শুরু হয়েছিল যখন মাছ পরিবহনকারীদের লাইসেন্সের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়।

'এখানে তরুণ কর্মীদের জন্য বিষয়টি খুবই খারাপ। কারণ, শ্রমিকদের কথা কেউ ভাবছে না। শুধুই কোম্পানির দিকেই সবার মনোযোগ,' বলেন তিনি। 

ব্রেক্সিট ও মহামারির প্রভাবেও বাজারের অবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য করেন এক ব্যবসায়ী। তিনি বলেন, 'এখন সবকিছুই যেন প্যাকেটজাত হয়ে আসার পর্যায়ে পৌঁছে গেছে।'

তবে সিটি করপোরেশন জানিয়েছে, বাজার বন্ধ করে ব্যবসায়ীদের নিজেদের মতো করে নতুন স্থানে কাজ শুরু করতে সহায়তা করা হবে। এছাড়াও, ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং নতুন স্থানে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

এই সিদ্ধান্তে লন্ডনের ঐতিহ্যের একটি অধ্যায় শেষ হলেও করপোরেশন একে ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে।

Related Topics

টপ নিউজ

লন্ডন / মাছ-মাংস / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net