Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
প্রতিপক্ষ অলআউট ৭ রানে, রেকর্ড গড়া জয় নাইজেরিয়ার

খেলা

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 04:55 am
Last modified: 25 November, 2024, 05:08 am

Related News

  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ১০ রানে গুটিয়ে ৫ বলে জয়
  • বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক
  • অভিষেকেই চার মানকাডিং, তবু জিতল না দল 

প্রতিপক্ষ অলআউট ৭ রানে, রেকর্ড গড়া জয় নাইজেরিয়ার

বিশাল লক্ষ্য তাড়ায় ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায় দলটি। তাদের সাতজন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি, যা টি-টোয়েন্টির ইতিহাসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 04:55 am
Last modified: 25 November, 2024, 05:08 am

আইসিসি একসঙ্গে অনেকগুলো দেশকে স্বীকৃত দেওয়ার পর থেকে মুড়ি মুড়কির মতো করে রেকর্ড হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যা কখনও কল্পনাতেও আসেনি কারও, সেসবই যোগ হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের রেকর্ড বইয়ে। এমনই একটি রেকর্ডময় ম্যাচ দেখা গেল কাল। যেখানে প্রতিপক্ষকে দুই অঙ্কের আগেই অলআউট করে রেকর্ড গড়া জয় তুলে নিলো নাইজেরিয়া।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে আইভরি কোস্টকে ২৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া। ৫৯টি টি-টোয়েন্টি খেলা দলটি নিজেদের ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি তুলে নিলো। টি-টোয়েন্টির ইতিহাসে রানের হিসেবে এটা তৃতীয় সর্বোচ্চ জয়। সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি জিম্বাবুয়ের দখলে, গত মাসে গাম্বিয়াকে তারা ২৯০ রানে হারায়। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালায় নাইজেরিয়া, দলটি এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল মঙ্গোলিয়া ও আইল অব ম্যানের, দুই দলই ১০ রানে অলআউট হয়।

বড় লক্ষ্য তাড়ায় দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় আইভরি কোস্ট। এরপর মুহূর্তেই তাদের ইনিংস শেষ। দলটির সাতজন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেনি। যা টি-টোয়েন্টির ইতিহাসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। দলটির সর্বোচ্চ রানের ইনিংস ৪, তিনজন ব্যাটসম্যান ১ রান করে করেন। নাইজেরিয়ার প্রসপার উসেনি ১.৩ ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট নেন। আইজ্যাক ডানলাডি ২ ওভারে ২ রানে ৩ উইকেট পান। ২ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নেন পিটার আহো। ২ ওভারে ৫ রান খরচায় একটি উইকেট নেন সিলভেস্টার ওকপে। 

এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত তাণ্ডব চালান নাইজেরিয়ার ব্যাটসম্যানরা। ৫৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১১২ রান করেন ওপেনার সেলিম সালাউ। ২৯ বলে ৮টি চারে ৫০ রান করেন আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ে। ৬৩ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬৫ রানের খুনে ইনিংস খেলে অপরাজিত থাকেন আইজ্যাক ওকপে। আইভরি কোস্টের পামবা দিমিত্রি ও কওয়াকোউ উইলফ্রাইড একটি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

নাইজেরিয়া ক্রিকেট দল / আইভরি কোট ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব / আফ্রিকা অঞ্চলের বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ১০ রানে গুটিয়ে ৫ বলে জয়
  • বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক
  • অভিষেকেই চার মানকাডিং, তবু জিতল না দল 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net