Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2023, 07:50 pm
Last modified: 26 November, 2023, 07:54 pm

Related News

  • প্রতিপক্ষ অলআউট ৭ রানে, রেকর্ড গড়া জয় নাইজেরিয়ার
  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ১০ রানে গুটিয়ে ৫ বলে জয়
  • উগান্ডাকে গুঁড়িয়ে প্রথম জয় নিউজিল্যান্ডের
  • সর্বনিম্ন রানে অলআউট উগান্ডা, বিশাল জয়ে সুপার এইটের পথে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক

এটা ছিল আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে উগান্ডার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর প্রথম ম্যাচেই নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করে নিলো আফ্রিকা অঞ্চলের দেশটি।
টিবিএস রিপোর্ট
26 November, 2023, 07:50 pm
Last modified: 26 November, 2023, 07:54 pm

উগান্ডা, ক্রিকেটে নামটা ততোটা পরিচিত নয়। বেশিরভাগ সময়ে তারা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচই খেলে, সৌভাগ্য হয় না আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে খেলার। এবার সুযোগ পেয়েই চমক দেখালো তারা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে উগান্ডা। 

নামিবিয়ার ইউনাইডেট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামে উগান্ডা। এটা ছিল আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচেই নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করে নিলো দেশটি। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি। অধিনায়ক সিকান্দার রাজার ৪৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৩৬ রান তোলে তারা। জবাবে ১২ রানে ২ উইকেট হারালেও মাঝে অসাধারণ ব্যাটিং করে চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন আলপেশ রামজানি ও রিয়াজাত আলী শাহ। তাদের ব্যাটে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় উগান্ডা। 

এই হারে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথটা কঠিন হলো বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হার মানা জিম্বাবুয়ের। তিন ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট তাদের, টেবিলের চার নম্বরে তারা। বাকি তিন ম্যাচে জিতলে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৮, যা যথেষ্ট নাও হতে পারে। 

তিন ম্যাচের সব কটিতেই জিতেছে যথাক্রমে এক ও দুই নম্বরে থাকা নামিবিয়া ও কেনিয়া। ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের উপরে আছে উগান্ডা, দলটির অবস্থান তিন নম্বরে। ছয় ম্যাচ শেষে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 

জিম্বাবুয়ের দেওয়া মাঝারি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় উগান্ডা, ১২ রানে যায় আরেকটি উইকেট। শুরুতেই পথ হারিয়ে বসা দলের হাল দরে রজার মুকাসা ও রামজানি। ৪৯ রানের জুটি গড়েন তারা। ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করে রামজানি আউট হলে রিয়াজাতের সঙ্গে জুটি গড়েন মুকাসা।

এই জুটি থেকে ৩৪ রান পায় উগান্ডা। মুকাসা ৩৩ বলে একটি করে চার ছক্কায় ২৩ রান করে আউট হন। এরপর দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের খুব কাছে পৌঁ দিয়ে থামেন ২৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪২ রান করা রিয়াজাত। এরপর ম্যাচসেরা দিনেশ নাকরনি অপরাজিত ১৪ রান করে দলকে জয় এনে দেন। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ২টি ও শন উইলিয়ামস একটি উইকেট নন। 

এর আগে ব্যাটিং করা জিম্বাবুয়ের পক্ষে ৩৯ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ইনিংস সেরা ৪৮ রান করেন অধিনায়ক রাজা। এ ছাড়া ইনোসেন্ট কায়া ২৩, উইলিয়ামস ২১ ও রায়ান বার্ল ১৩ রান করেন। এই চারজন ছাড়া দলটির আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। ব্যাট হাতেও অবদান রাখা নাকরনি আগে বল হাতে আলো ঝরান। ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩টি উইকেট নেন তিনি। হেনরি সেনইয়োনডো ২টি ও রিয়াজাত একটি উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

উগান্ডা ক্রিকেট দল / জিম্বাবুয়ে ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • প্রতিপক্ষ অলআউট ৭ রানে, রেকর্ড গড়া জয় নাইজেরিয়ার
  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ১০ রানে গুটিয়ে ৫ বলে জয়
  • উগান্ডাকে গুঁড়িয়ে প্রথম জয় নিউজিল্যান্ডের
  • সর্বনিম্ন রানে অলআউট উগান্ডা, বিশাল জয়ে সুপার এইটের পথে ওয়েস্ট ইন্ডিজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net