Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
অভিষেকেই চার মানকাডিং, তবু জিতল না দল 

খেলা

টিবিএস ডেস্ক
13 September, 2021, 05:25 pm
Last modified: 13 September, 2021, 05:27 pm

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অভিষেকেই চার মানকাডিং, তবু জিতল না দল 

ডেলিভারির আগেই নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান পপিং ক্রিস ছাড়লে বোলার স্টাম্প ভেঙে আউটের আবেদন জানাতে পারেন। যদিও ক্রিকেটে সচরাচর এমন আউট দেখা যায় না।
টিবিএস ডেস্ক
13 September, 2021, 05:25 pm
Last modified: 13 September, 2021, 05:27 pm

ক্রিকেটের নিয়মে থাকলেও মানকাডিং করে ব্যাটসম্যানকে আউট করার ঘটনা খুব বেশি নেই। ক্রিকেটের স্পিরিটের সঙ্গে ব্যাপারটি যায় না বলে সুযোগ থাকার পরও এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন না বোলাররা। ডেলিভারির আগেই নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান পপিং ক্রিস ছাড়লে বোলার স্টাম্প ভেঙে আউটের আবেদন জানাতে পারেন। 

আগে যতবারই এমন আউট করেছেন বোলাররা, ততোবারই সমালোচনার ঝড় উঠেছে। ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত আউটের ধরন এটাই। বিতর্ক এড়াতেই কিনা বোলাররা মানকাডিং করেন না! মাঝে মধ্যে এমন ঘটনা দেখো যায়। কিন্তু এবার এক ম্যাচেই ঘটলো চারটি মানকাডিংয়ের ঘটনা, সেটাও আবার ঘটিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা এক নারী ক্রিকেটার।

অবাক করা এই ঘটনা ঘটেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে উগান্ডার মুখোমুখি হয়েছিল ক্যামেরুন। এই ম্যাচ দিয়ে ক্যামেরুন দলে অভিষেক হয়েছে ১৬ বছর বয়সী মায়েভা দুমার। বল হাতে তার শিকার একটি, কিন্তু মানকাডিং করে উগান্ডার চারজন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। 

বোলিং করতে গিয়ে ডেলিভারি দেওয়ার আগে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটারের অবস্থান দেখেছেন দুমা। ব্যাটার ডেলিভারির আগেই পপিং ক্রিস ছাড়লেই স্টাম্পে বল লাগিয়ে আউটের আবেদন করেছেন তিনি। নিয়ম অনুযায়ী প্রতিবারই ব্যাটারকে আউট ঘোষণা করতে হয়েছে আম্পায়ারকে। এ নিয়ে উগান্ডার ক্রিকেটাররা কোনো আপত্তি জানাননি। ভিডিওতে দেখা যায়, আউট ঘোষণা করতেই মাঠ ছেড়েছেন তারা। 

এতকিছু করেও অবশ্য দলকে জেতাতে পারেননি দুমা। তার দেশ ক্যামেরুন মাত্র ৩৫ রানে অলআউট হয়ে যায়। মেনে নিতে হয় ১৫১ রানের বিশাল হার। প্রথমে ব্যাটিং করা উগান্ডা ৬ উইকেটে ১৮৬ রান তোলে। ১ উইকেটে তাদের রান ছিল ১৬৩, দুমার মানকাডিং কাণ্ডের শিকার হয়ে ১৮৬ রান তুলতে আরও ৫টি উইকেট হারাতে হয় তাদের।

Related Topics

টপ নিউজ

মানকাডিং / ক্রিকেট / টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net