Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
নির্বাচন যত দেরিতে হবে, দেশের সমস্যা তত বাড়বে: তারেক রহমান

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
23 November, 2024, 05:20 pm
Last modified: 23 November, 2024, 06:59 pm

Related News

  • পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

নির্বাচন যত দেরিতে হবে, দেশের সমস্যা তত বাড়বে: তারেক রহমান

আজ শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
23 November, 2024, 05:20 pm
Last modified: 23 November, 2024, 06:59 pm
জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন তারেক রহমান। আজ শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গায়। ছবি:টিবিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নির্বাচন যতই দেরিতে হবে, সমস্যাগুলোও ততই বাড়বে। ষড়যন্ত্রও বাড়বে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার তাদের দেশি-বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি-সহ রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল স্বৈরাচার মুক্ত দেশ গড়তে। আন্দোলন হয়েছিল- মানুষের অধিকার আদায়ের জন্য, কথা বলার অধিকারের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন।

তারেক রহমান বলেন, 'নির্বাচন যত দেরিতে হবে, এই দেশের মানুষের স্বাস্থ্যসুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষাব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচারব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা এই স্বৈরাচার করে গিয়েছে, তা আরও বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলোর সমাধান করা।'

আজ শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। দুপুর আড়াইটার দিকে  নেতা-কর্মীদের উদ্দেশ্য এই বক্তব্য প্রদান করেন তারেক রহমান।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ দেশের ২০ কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের কাঁধে কত বড় কত দায়িত্ব— তা অনুধাবন করতে হবে। দায়িত্ব, আচরণ কী করা উচিত, আর কি কারা উচিত নয়– এটি বুঝতে সক্ষম হলে, দেশের মানুষ আপনাদের সাদরে গ্রহণ করবে। দুই বছর আগে আমরা ৩১ দফা আমরা তুলে ধরেছিলাম,  তা পূরণ করতে হবে। বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার হওয়ার পর অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। সব রাজনৈতিক দল দেশ স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনে নেমেছিল। অধিকার আদায়ের জন্য এক যুগেরও বেশি সময় ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল।

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত বাজিয়ে - জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় দলীয় সংগীত পরিবেশন করেন জেলা জাসাসের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থল। সম্মেলন ঘিরে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

সম্মেলনে জেলার নতুন নেতাদের নির্বাচিত করবেন ৮০৮ জন ভোটার। প্রতিনিধি প্রায় ১২ হাজার। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু সম্মলেনে সভাপতিত্ব করছেন। সম্মেলন সঞ্চলনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।

২০১০ সালের ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হাজি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস নির্বাচিত হন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / চুয়াডাঙ্গা / জেলা সম্মেলন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net