Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
নিজ্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন মোদি: কানাডার গণমাধ্যমের প্রতিবেদন

বাংলাদেশ

দ্য গ্লোব অ্যান্ড মেইল
21 November, 2024, 06:40 pm
Last modified: 21 November, 2024, 06:54 pm

Related News

  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

নিজ্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন মোদি: কানাডার গণমাধ্যমের প্রতিবেদন

কানাডায় নয়াদিল্লির হস্তক্ষেপের বিষয়টি পর্যালোচনার দায়িত্বে থাকা একজন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এসব তথ্য জানান।
দ্য গ্লোব অ্যান্ড মেইল
21 November, 2024, 06:40 pm
Last modified: 21 November, 2024, 06:54 pm
একটি ম্যুরালে হরদীপ সিং নিজ্জরের ছবি। ২০২৩ সালের জুন মাসে কানাডায় খুন হন তিনি। ছবি: ক্রিস হেলগ্রেন/রয়টার্স

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা পরিকল্পনা বা ষড়যন্ত্র সম্পর্কে জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল।

গণমাধ্যমটি বলেছে, খালিস্তান আন্দোলনের এ নেতাকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হত্যার ষড়যন্ত্রের কথা মোদি আগে থেকেই জানতেন। তবে আগে থেকে জানলেও হত্যা ষড়যন্ত্রের সাথে মোদি সরাসরি জড়িত এমন তথ্য কানাডীয় গোয়েন্দাদের কাছে নেই।

কানাডায় নয়াদিল্লির হস্তক্ষেপের বিষয়টি পর্যালোচনার দায়িত্বে থাকা একজন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা পত্রিকাটিকে এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এর আগে নিজ্জর হত্যা মিশনের সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্পৃক্ততা খুঁজে পান কানাডা ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।  

দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়, নিজ্জর হত্যার ছক কষেছিলেন অমিত শাহ স্বয়ং। ভারতের শীর্ষ তিন কর্মকর্তা যে পরিকল্পনায় জড়িত— সেটি মোদির অজানা থাকার কথা নয় বলেই মনে করেন কানাডার গোয়েন্দারা। অন্তত মোদিকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না বলে মনে করেন তারা। 

এদিকে এই অভিযোগকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছে ভারত। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত। এ ধরনের হাস্যকর অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি ঘটাবে।

খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার নাগরিক, তাকে হত্যার পেছনে ভারত সরাসরি যুক্ত বলে কানাডা সরকার আগেই অভিযোগ তুলেছিল। 

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে এ অভিযোগ এনে বলেছিলেন, এমন মনে করার যথেষ্ট তথ্য তাঁদের আছে। ভারতের উচিত, তদন্তে নিযুক্ত গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করা। যদিও ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

Related Topics

টপ নিউজ

হরদীপ সিং নিজ্জর / হত্যা / ষড়যন্ত্র / ভারত / কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net