Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, থাই নারীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
21 November, 2024, 03:20 pm
Last modified: 21 November, 2024, 03:23 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • বিরোধী দলের নেতা নাভালনিকে ডার্ট ব্যাঙের বিষ দিয়ে হত্যা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, থাই নারীর মৃত্যুদণ্ড

‘অ্যাম সায়ানাইড’ নামে পরিচিচিত পাওয়া এই নারীকে মনে করা হচ্ছে থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারদের অন্যতম।
বিবিসি
21 November, 2024, 03:20 pm
Last modified: 21 November, 2024, 03:23 pm
ছবি: ইপিএ

১৪ জন বন্ধুকে সায়ানাইড দিয়ে হত্যার অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি তার বিরুদ্ধে ওঠা একাধিক মামলার প্রথম রায়।

গত বছর ভ্রমণের সময় এক ধনী বন্ধুর খাবার ও পানীয়তে বিষ মিশিয়ে হত্যার দায়ে ৩৬ বছর বয়সি সারারাত রংসিউথাপর্নকে দোষী সাব্যস্ত করেন ব্যাংককের একটি আদালত।

মৃত বন্ধুর পরিবার বলেছিল, তার স্বাভাবিক মৃত্যু হয়নি। পরে ময়নাতদন্তে তার দেহে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এরপর পুলিশ সারারাতকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, ২০১৫ সাল থেকে এভাবে বিষ দিয়ে আরও বেশ কয়েকজনকে হত্যা করেছেন তিনি। তিনি টার্গেট করেছিলেন, এমন এক ব্যক্তি বেঁচে যান বলে অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, থাই গণমাধ্যমে 'অ্যাম সায়ানাইড' নামে পরিচিতি পাওয়া সারারাত জুয়ার নেশায় আসক্ত ছিলেন। ঋণ শোধ করতে তিনি বন্ধুদের টার্গেট করতেন। হত্যার পর বন্ধুদের গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করতেন তিনি। তাকে মনে করা হচ্ছে থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারদের অন্যতম।

২০২৩ সালের এপ্রিলে সারারাত তার বন্ধু সিরিপর্ন খানওয়ং-এর (৩২) সঙ্গে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে একটি বৌদ্ধ আচার অনুষ্ঠানে অংশ নেন বলে জানায় পুলিশ। 

তদন্তকারীরা বলেন, দুজনে একসঙ্গে খাবার খাওয়ার পর সিরিপর্ন অজ্ঞান হয়ে মারা যান, কিন্তু সারারাত তাকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি।

পুলিশ জানিয়েছে, সিরিপর্নের দেহে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া তার ফোন, টাকা ও ব্যাগ ঘটনাস্থল থেকে লাপাত্তা হয়ে যায়।

সিরিপর্নের মা থংপিন কিয়াটচানাসিরি বলেন, রায় ঘোষণার সময় সারারাত হাসছিলেন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সারারাত।

এদিকে সারারাতের প্রাক্তন স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা এবং তার আইনজীবীকে প্রমাণ লোপাটের দায়ে যথাক্রমে এক বছর চার মাস ও দুই বছরের কারাদণ্ড দেওয়া হেওচে। 

সারারাতের প্রাক্তন স্বামী বিতুন রংসিউথাপর্ন গত বছর আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, তিনি সম্ভবত সারারাতকে তার প্রাক্তন প্রেমিক সুতিসাক পুনকোয়ানকে বিষপ্রয়োগে সাহায্য করেছিলেন।

সারারাতকে সিরিপর্নের পরিবারকে ২০ লাখ বাথা (৫৭ হাজার ৬৬৭ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সায়ানাইড প্রয়োগ করলে শরীরের কোষ অক্সিজেন পায় না। ফলে হার্ট অ্যাটাক হতে পারে। এ বিষ প্রয়োগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি রয়েছে।

বেশি মাত্রায় সায়ানাইড গ্রহণ করলে কয়েক সেকেন্ডের মধ্যে ফুসফুসের ক্ষতি, কোমা ও মৃত্যু হতে পারে। তবে অল্প মাত্রায় গ্রহণ করলেও ভয়াবহ ক্ষতি হতে পারে।

থাইল্যান্ডে সায়ানাইডের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। অনুমোদন ছাড়া সায়ানাইড রাখা হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

Related Topics

টপ নিউজ

বিষপ্রয়োগ / থাইল্যান্ড / বিষ দিয়ে হত্যা / বিষ প্রয়োগ / সায়ানাইড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • বিরোধী দলের নেতা নাভালনিকে ডার্ট ব্যাঙের বিষ দিয়ে হত্যা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net