Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
সিলেটে সাতসকালে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে ঝটিকা মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2024, 02:55 pm
Last modified: 18 November, 2024, 02:56 pm

Related News

  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মাতেই ছাড়া হলো পাথর ব্যবসায়ীকে
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিলেটে সাতসকালে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে ঝটিকা মিছিল

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শ্লোগানে মিছিল হলো।
টিবিএস রিপোর্ট
18 November, 2024, 02:55 pm
Last modified: 18 November, 2024, 02:56 pm
ছবি: টিবিএস

সিলেট নগরে সাতসকালে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে ঝটিকা মিছিল করেছে ১৫ থেকে ২০ জন তরুণ। এসময়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে মিছিলে স্লোগান দেয়া হয়।

এছাড়া, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধেও মিছিলে স্লোগান দেয়া হয়।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭ টায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শ্লোগানে মিছিল হলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে ১৫-২০ জন তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক ছিল। দরগাহ গেইট থেকে মিছিল শুরু করে চৌহাট্টা আসার আগেই ব্যানার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। স্লোগান শুনে মিছিলটি ছাত্রলীগের বলে মনে হয়েছে বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলটির ছবি ও ভিডিওতে ছাত্রলীগের পদধারী বা পরিচিত কোনো নেতাকে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানের পাশাপাশি 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'এই সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি' সহ বিভিন্ন স্লোগান দেন। তবে সে সময় সড়কে পুলিশ দেখা যায়নি, যান চলাচলও ছিল খুবই কম।

তবে এমন মিছিলের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, "এরকম কোনো মিছিলের কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।"

প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকরা, গোপনে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বাধিন অন্তর্বর্তী সরকার।

এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, "সরকার 'সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯' এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ'কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ 'বাংলাদেশ ছাত্রলীগ' নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল।"

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাসহ বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। গত ১৭ অক্টোবর হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে  ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

Related Topics

টপ নিউজ

সিলেট / ঝটিকা মিছিল / ছাত্রলীগ / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মাতেই ছাড়া হলো পাথর ব্যবসায়ীকে
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net