Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, এগোলেন মিরাজ-মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস ডেস্ক
13 November, 2024, 07:00 pm
Last modified: 13 November, 2024, 07:08 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, এগোলেন মিরাজ-মাহমুদউল্লাহ

বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মিরাজ-মুস্তাফিজ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। অবনতি হয়েছে বিবর্ণ থেকে যাওয়া শরিফুলের।
টিবিএস ডেস্ক
13 November, 2024, 07:00 pm
Last modified: 13 November, 2024, 07:08 pm

দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। দুল দুঃসময়ে থাকলেও ব্যাট হাতে রানের দেখা পান নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‌্যাঙ্কিংয়ে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ ছাড়াও এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 

অবিশ্বাস্য ব্যাটিং ধসের প্রথম ওয়ানডেতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন শান্ত। সিরিজ সমতা আনার ম্যাচেও সর্বোচ্চ রান করেন তিনি, খেলেন ৭৬ রানের ইনিংস। এই ম্যাচে পাওয়া কুঁচকির চোটে তৃতীয় ওয়ানডে খেলা হয়নি তার। তবে প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে ১১ ধাপ এগিয়েছেন শান্ত। 

৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও সবার উপরে আছেন শান্ত। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন মাহমুদউল্লাহও। অভিজ্ঞ এই ব্যাটসম্যান তৃতীয় ওয়ানডেতে দলের দুঃসময়ে ৯৮ রানের ইনিংস খেলেন। এই ব্যাটিংয়ে তার উন্নতি হয়েছে ১০ ধাপ, বর্তমানে তিনি ৪৪ নম্বরে আছেন। প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে নেমে গেছেন।

সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়া মুস্তাফিজ ৬ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ৩৬ নম্বরে আছেন। কৃপণ বোলিংয়ে সিরিজে ৩ উইকেট নেওয়া মিরাজ ৯ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডির সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন মিরাজ। ব্যাট হাতেও অবদান রেখেছেন মিরাজ, তিন ম্যাচে করেন ১১৬ রান। ব্যাটে-বলে অবদান রাখায় অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি। 

এক ধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন ৩৯ নম্বরে। সিরিজটা ভালো যায়নি শরিফুল ইসলামের। বাংলাদেশের বাঁহাতি এই পেসার ১০ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন। বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায় শাহিনেরই সতীর্থ বাবর আজম। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।     

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / মেহেদী হাসান মিরাজ / মাহমুদউল্লাহ রিয়াদ / ওয়ানডে র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net