Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
কোভিড-১৯: বিশ্বজুড়ে সংক্রমণ ছাড়াল সাড়ে ৩ কোটি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2020, 11:15 am
Last modified: 05 October, 2020, 04:16 pm

Related News

  • করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৩০ লাখ ছাড়াল
  • বাড়ি ফেরার পথে শুধু কাঁদি: কোভিড রোগীদের বাঁচাতে লন্ডনের স্বাস্থ্যকর্মীদের যুদ্ধ
  • বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে করোনা
  • বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ কোটি
  • করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১১ লাখ ছাড়াল

কোভিড-১৯: বিশ্বজুড়ে সংক্রমণ ছাড়াল সাড়ে ৩ কোটি

এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৯৭১ জন যার মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪১ হাজার ৮২৩ জন। 
টিবিএস ডেস্ক
05 October, 2020, 11:15 am
Last modified: 05 October, 2020, 04:16 pm
ছবি: এপি

গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মাত্র ৯ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই মহামারি এ পর্যন্ত সংক্রমিত করেছে বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে। 

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সোমবারের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৯৭১ জন যার মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪১ হাজার ৮২৩ জন। 

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৩৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭৭ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন। এদের মধ্যে ৭৬ লাখ ৬৭ হাজার ২৬৬ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৬৬ হাজার ৫০৯ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৩৬ হাজার ৯১২ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ১৫ হাজার ২৮৯ জন।

মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরই দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটির ৬৬ লাখ ২৩ হাজার ৮১৫ জন এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭১৪ জন। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোতেও কোভিড ১৯ এ ৭৯ হাজার ৮৮ জনের প্রাণ গেছে।

ফাইল ছবি।

পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বেশি জায়গাজুড়ে থাকা ইউরেশিয়ান দেশ রাশিয়াতেও সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ লাখ ১৫ হাজার ১ জনের।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৫,৩৪৮ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। 

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।   
 
Related Topics

টপ নিউজ

বিশ্বজুড়ে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৩০ লাখ ছাড়াল
  • বাড়ি ফেরার পথে শুধু কাঁদি: কোভিড রোগীদের বাঁচাতে লন্ডনের স্বাস্থ্যকর্মীদের যুদ্ধ
  • বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে করোনা
  • বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ কোটি
  • করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১১ লাখ ছাড়াল

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net